আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জানুয়ারি ২০২৫, ২২:৩৬আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, ২২:৩৬

নতুন করে আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। বুধবার (১৫ জানুয়ারি) এই সাংবাদিকদের পাশাপাশি তাদের ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ্য দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে সংস্থাটি।

তলব করা সাংবাদিকরা হলেন- এপির ব্যুরো চিফ জুলহাস আলম, ইউএনবির উপদেষ্টা সম্পাদক ফরিদ হোসেন, বাংলাদেশ জার্নালের সম্পাদক শাহজাহান সরদার, ঢাকা ট্রিবিউনের স্টাফ রিপোর্টার আলী আসিফ শাওন, ফ্রিল্যান্সার সাংবাদিক (সাবেক প্রেস মিনিস্টার) নাদিম কাদির, ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার রাজীব ঘোষ, ডেইলি পিপলস লাইফের (সাবেক বাসস) সম্পাদক মো. আজিজুল হক ভুঁইয়া, বাসসের স্পোর্টস ইনচার্জ স্বপন বসু, ডি‌বিসি নিউজের স্টাফ রিপোর্টার তাহমিদা সাদেক জেসি, চ্যানেল আই’র সিনিয়র রিপোর্টার নিলাদ্রি শেখর কুন্ডু, বাংলা টিভির (দেশ টিভি) নজরুল কবীর, গাজী টিভির বার্তা সম্পাদক ইকবাল করিম নিশান, গ্রিন টিভির সাজু রহমান,  বাংলাভিশনের (সাবেক) আমিনুর রশীদ। ‌

বিএফআইইউর নির্দেশনায় আরও বলা হয়েছে, হিসাব তলব করা ব্যক্তিদের সংশ্লিষ্ট তথ্য বা দলিল যেমন, হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী ইত্যাদি চিঠি দেওয়ার তারিখ থেকে সাত কার্যদিবসের মধ্যে বিএফআইইউতে পাঠানোর জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে।

/জিএম/এমএস/
সম্পর্কিত
সাংবাদিককে গুমের হুমকি, এসিল্যান্ডের বরখাস্ত ও শাস্তির দাবিতে মানববন্ধন 
মন্ত্রণালয় থেকে ফোনের পর সেই এসিল্যান্ডের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
সর্বশেষ খবর
রান্না না করে নাচের ক্লাসে যাওয়া নিয়ে ঝগড়া, মাতাল স্বামীর মারধরে স্ত্রীর মৃত্যু
রান্না না করে নাচের ক্লাসে যাওয়া নিয়ে ঝগড়া, মাতাল স্বামীর মারধরে স্ত্রীর মৃত্যু
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
ইরানের তেলবাহী ট্যাঙ্কারে যেকারণে হামলা চালায় যুক্তরাষ্ট্র
ইরানের তেলবাহী ট্যাঙ্কারে যেকারণে হামলা চালায় যুক্তরাষ্ট্র
ট্রাফিক আইন ভাঙায় ঢাকায় দুই দিনে ৩২০৬ মামলা
ট্রাফিক আইন ভাঙায় ঢাকায় দুই দিনে ৩২০৬ মামলা
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক