বিএসইসি কমিশনের পদত্যাগ দাবিতে কর্মবিরতি ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মার্চ ২০২৫, ১৭:৫৮আপডেট : ০৫ মার্চ ২০২৫, ১৭:৫৮

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদসহ পুরো কমিশনের পদত্যাগ দাবিতে কর্মবিরতি ঘোষণা করেছে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা। দিনভর আন্দোলন ও অবরুদ্ধ থাকার পরও তারা পদত্যাগ না করায় আগামীকাল বৃহস্পতিবার (৬ মার্চ) থেকে কর্মবিরতি কর্মসূচি ঘোষণা করেছেন কর্মকর্তা-কর্মচারীরা।

বুধবার (৫ মার্চ) কমিশন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএসইসি'র নির্বাহী পরিচালক মাহবুবুল আলম জানান, 'পুরো কমিশন যতক্ষণ পদত্যাগ না করবেন, ততক্ষণ কর্মবিরতি চলবে।'

এরআগে, বুধবার সকাল সাড়ে ১১টা থেকে কমিশনের কর্মকর্তা ও কর্মচারীরা চারদফা দাবি জানিয়ে এসব দাবি না মানলে পদত্যাগের আন্দোলন শুরু করে। এক পর্যায়ের কমিশনের চতুর্থ ফ্লোরে চেয়ারম্যান ও কমিশনারদের অবরুদ্ধ করা হয়।

বিদ্যুৎ লাইন বন্ধ করে কমিশনে ব্লাক আউট করা হয়। বেলা ২টার দিকে সেনাবাহিনীরা সদস্যরা কমিশন ভবনে প্রবেশ করে। সাড়ে তিনটার দিকে অবরুদ্ধ শীর্ষ কর্মকর্তাদের উদ্ধার করে সেনাবাহিনী।

উল্লেখ্য, বর্তমানে পাঁচ সদস্যবিশিষ্ট কমিশনে চেয়ারম্যান ও তিনজন কমিশনার দায়িত্ব পালন করছেন।

/জিএম/এমএস/
সম্পর্কিত
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি