শুরু হলো নারীর উদ্যোক্তাদের তিন দিনব্যাপী আন্তর্জাতিক ট্রেড ফেয়ার

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৬ মার্চ ২০২৫, ১৭:৪০আপডেট : ০৬ মার্চ ২০২৫, ১৭:৪০

নারী উদ্যোক্তাদের দক্ষতা, সৃজনশীলতা ও অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষে উইমেন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ওয়েব) আয়োজনে শুরু হয়েছে  তিনদিনব্যাপী আন্তর্জাতিক ট্রেড ফেয়ার ফর উইমেন। রাজধানীর গুলশান শুটিং ক্লাবে বৃহস্পতিবার (৬ মার্চ) থেকে শুরু হওয়া এমেলা চলবে আগামী ৮ মার্চ পর্যন্ত।  

মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন এফবিসিসিআই-এর সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিন্টু। এসময় উপস্থিত ছিলেন ওয়েবের সভাপতি নাসরিন ফাতেমা আউয়াল। মেলায় স্বাগতিক বাংলাদেশের পাশাপাশি ইরান, পাকিস্তান ও তুরস্ক থেকে নারী উদ্যোক্তারা অংশ নিচ্ছেন।

জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা রাখা নারীদের সম্মানে আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে শুরু হওয়া এ মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত  সর্বসাধারনের জন্য উম্মুক্ত থাকবে।

মেলায় নারী উদ্যোক্তাদের তৈরি বাহারি হস্তশিল্প, ঐতিহ্যবাহী পোশাক, নকশা করা কাপড়, নান্দনিক গহনা ও নানা ধরনের সৃজনশীল পণ্য প্রদর্শিত হচ্ছে। 

স্টল ঘুরে দেখছেন অতিথিরা

প্রধান অতিথির বক্তৃতায় আবদুল আউয়াল মিন্টু বলেন, জুলাই-আগস্ট অভ্যুত্থানে নারীদের অংশগ্রহণ ছিল ব্যাপক। চলতি দশকে কোনও আন্দোলনে রাজপথে নারীদের এমন স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা যায়নি। মাঠে নেতৃত্ব দেওয়া থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করতে কলাকৌশলে সমন্বয় করাসহ, সবখানে অবদান রেখেছেন নারীরা। রাজপথে তাদের সরব অংশগ্রহণ রসদ জুগিয়েছে আন্দোলনের গতিপ্রকৃতিতে।

নাসরিন ফাতেমা আউয়াল বলেন, ওয়েব এই মেলার মাধ্যমে তার সিলভার জুবলি উদযাপন করতে যাচ্ছে। গত ২৫ বছরে সংগঠনটি দেশের হাজার হাজার নারী উদ্যোক্তাকে প্রশিক্ষণ, পরামর্শ ও আর্থিক সহায়তা প্রদান করেছে। এই মেলা আয়োজনের মাধ্যমে নারী উদ্যোক্তাদের সাফল্য ও সম্ভাবনাকে দেশ ও বিশ্বদরবারে তুলে ধরা হচ্ছে। 

ওয়েব সভাপতি বলেন, এই মেলা নারীদের আর্থিক স্বাধীনতা অর্জন এবং উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এটি শুধু নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নের জন্যই নয় বরং সমাজে নারীদের অবদানকে আরও গতিশীল করবে।

/এসআই/এমকেএইচ/
সম্পর্কিত
ভূমিসেবা মেলাতেও দালাল দিয়ে ‘ভূমিসেবা’
সম্প্রীতির সুতোয় গাঁথা কলারোয়ার ‘তাল মেলা’
কুঠিবাড়িতে বসছে না ঐতিহ্যবাহী মেলা, ‘ভাঙা মন’ নিয়ে ফিরলেন ব্যবসায়ীরা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম