কোনও অজুহাতেই জাতীয় নির্বাচন পেছানো উচিত নয়: প্রিন্স

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৭ জুন ২০২৫, ১৬:৪৪আপডেট : ১৭ জুন ২০২৫, ১৬:৪৪

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, কোনও অজুহাতেই জাতীয় নির্বাচন বিলম্বিত করা উচিত নয়। কারণ বিগত দিনে মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। তাই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় নির্বাচন জরুরি। 

মঙ্গলবার (১৭ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের দ্বিতীয় দিনের সংলাপের মধ্যাহ্ন বিরতিতে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

সিপিবির সাধারণ সম্পাদক বলেন, সংস্কার ও বিচার করেই এ বছরে নির্বাচন করা সম্ভব। আমরা সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন চাই।

প্রিন্স জানান, ৭০ অনুচ্ছেদর বিষয়ে অন্যান্য দলের সঙ্গে তার দল ঐকমত্য পোষণ করেছে। আর সংরক্ষিত নারী আসন সংখ্যা বাড়ানোর বিষয়টিকেও তারা ইতিবাচক হিসেবে দেখছেন।

তিনটি বিষয়ে ক্ষোভের কথা জানিয়ে তিনি বলেন, সাম্প্রদায়িক ও পেশী শক্তি নিয়ে আলোচনা বইয়ে লিপিবদ্ধ করলেও কমিশন তা নিয়ে আলোচনা করেনি। এ বিষয়ে তিনি দৃষ্টি আকর্ষণ করেন। 

/এমকে/এমকেএইচ/
সম্পর্কিত
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
পারমাণবিক ইস্যুর পরিবর্তে যুদ্ধ বন্ধেই জোর দিচ্ছে ইরান
ইরান আলোচনা থেকে ইসরায়েলকে প্রায় পুরোপুরি বাদ দিলো যুক্তরাষ্ট্র
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি