ঈদের ছুটিতে এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মার্চ ২০২৫, ০৩:৫০আপডেট : ২৫ মার্চ ২০২৫, ০৩:৫০

বাংলাদেশ ব্যাংক ঈদের ছুটিতে এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ দিয়েছে। ৯ দিনের ছুটির কারণে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে, তাই গ্রাহকদের নির্বিঘ্ন লেনদেনের জন্য এটিএম বুথে যথেষ্ট টাকা রাখার ব্যবস্থা করা হবে। এছাড়া পয়েন্ট অব সেলস (পিওএস), অনলাইন পেমেন্ট গেটওয়ে এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) সার্বক্ষণিক চালু রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার (২৪ মার্চ)বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঈদে ব্যাংকগুলোকে এটিএম, পিওএস, কিউআর কোড, ইন্টারনেট ব্যাংকিং এবং এমএফএসে নিরবচ্ছিন্ন লেনদেন নিশ্চিত করতে হবে। এর পাশাপাশি, এটিএম বুথে সার্বক্ষণিক সেবা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য ব্যাংকের কর্মকর্তাদের বুথ পরিদর্শন করতে বলা হয়েছে। গ্রাহকদের সুরক্ষার জন্য পিওএস এবং কিউআর কোডের সেবা সচল রাখা, এবং জালিয়াতি রোধে সতর্কতা গ্রহণের নির্দেশও দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, কার্ডভিত্তিক লেনদেনের ক্ষেত্রে টু ফ্যাক্টর অথেনটিকেশন ব্যবস্থা চালু রাখতে হবে, এবং এমএফএসে পর্যাপ্ত নগদ সরবরাহ নিশ্চিত করতে হবে। এছাড়া, গ্রাহকদের হয়রানি রোধে ব্যবস্থা এবং হেল্পলাইন সহায়তা প্রদান নিশ্চিত করার কথাও বলা হয়েছে।

/জিএম/এমএস/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
‘ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশীদ আলম ঋণখেলাপি নন, খেলাপি ঋণ স্ত্রীর প্রতিষ্ঠানের’ 
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের