করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা করার সুপারিশ ইআরএফের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মার্চ ২০২৫, ০৩:৫৯আপডেট : ২৫ মার্চ ২০২৫, ০৩:৫৯

অর্থনৈতিক প্রতিবেদকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আগামী অর্থবছরের বাজেট প্রণয়নে করমুক্ত আয়সীমা সাড়ে ৩ লাখ টাকা থেকে বাড়িয়ে ৪ লাখ টাকা করার সুপারিশ করেছে। এছাড়া, একক ভ্যাট হার ৭ শতাংশে নির্ধারণ করার প্রস্তাব দেওয়া হয়েছে।

সোমবার (২৪ মার্চ) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে প্রাক্-বাজেট আলোচনা সভায় ইআরএফ নেতারা বাজেটের বিষয়ে ৩৭টি প্রস্তাব তুলে ধরেন।

ইআরএফ আরও প্রস্তাব করেছে, ব্যাংকে টাকা রাখায় আবগারি শুল্কে ছাড় দেওয়া হোক। বর্তমানে ব্যাংক মুনাফার ওপর ১০-১৫ শতাংশ কর কাটে এবং জমার ভিত্তিতে আবগারি শুল্কও নেওয়া হয়। এই অবস্থায়, ৫-১০ লাখ টাকা পর্যন্ত জমায় আবগারি শুল্ক প্রত্যাহার এবং মুনাফার ওপর কর কমানোর সুপারিশ করা হয়েছে।

ইআরএফ অন্যান্য সুপারিশের মধ্যে বেসরকারি প্রভিডেন্ট ফান্ডকে করমুক্ত রাখার কথা উল্লেখ করেছে। এছাড়া, সংবাদপত্র, টেলিভিশন, এবং অনলাইন গণমাধ্যমসহ বিভিন্ন খাতের করহার কমিয়ে আনার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, শিক্ষা ও চিকিৎসা উপকরণের ওপর কর ৫ শতাংশে সীমিত রাখারও প্রস্তাব দেওয়া হয়েছে।

/জিএম/এমএস/
সম্পর্কিত
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
আয়কর রিটার্ন না দিলে সামনে কী বিপদ? এনবিআরের নতুন সতর্কবার্তা
করের জালে পুরো দেশ, নতুন বাজেটে কাদের ঘুম হারাম 
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের