করমুক্ত আয়ের সীমা বাড়লো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুন ২০২৫, ১৬:১২আপডেট : ০২ জুন ২০২৫, ১৬:১২

বাংলাদেশ টেলিভিশনে সোমবার (২ জুন) সরাসরি সম্প্রচারে ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন করেছেন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। বাজেটে ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য করনীতি সংশোধন ও করমুক্ত আয়ের সীমা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে।

২০২৬-২৭ ও ২০২৭-২৮ করবর্ষের জন্য স্বাভাবিক ব্যক্তি করদাতাদের করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে ৩ লাখ ৭৫ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি, ২০২৪ সালের ‘জুলাই গণঅভ্যুত্থান’-এ আহত গেজেটভুক্ত ‘জুলাই যোদ্ধা’ করদাতাদের জন্য করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে ৫ লাখ ২৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজেট প্রস্তাবে আরও উল্লেখ করা হয়েছে, করমুক্ত আয়ের সীমা অতিক্রম করলে স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবারভুক্ত করদাতাদের ক্ষেত্রে ন্যূনতম কর হবে ৫ হাজার টাকা— যার প্রযোজ্যতা সারা দেশেই এক ও অভিন্ন। তবে নতুন করদাতাদের জন্য ন্যূনতম করের হার নির্ধারণ করা হয়েছে মাত্র ১ হাজার টাকা, যাতে তারা সহজে কর ব্যবস্থায় অন্তর্ভুক্ত হতে পারেন।

অর্থ উপদেষ্টা তার বাজেট বক্তৃতায় বলেন, ‘দেশের কর ব্যবস্থাকে আরও অন্তর্ভুক্তিমূলক ও সহজ করতে আমরা একাধিক সংস্কার এনেছি। স্বল্প আয়ের মানুষ যাতে স্বস্তিতে থাকতে পারেন এবং নতুন করদাতারা উৎসাহ পান, সে লক্ষ্যেই করমুক্ত সীমা ও ন্যূনতম কর হারের পুনর্নির্ধারণ করা হয়েছে।’

/জিএম/এমকেএইচ/
টাইমলাইন: বাজেট ২০২৫-২৬
০২ জুন ২০২৫, ১৭:৫১
সম্পর্কিত
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
আয়কর রিটার্ন না দিলে সামনে কী বিপদ? এনবিআরের নতুন সতর্কবার্তা
করের জালে পুরো দেশ, নতুন বাজেটে কাদের ঘুম হারাম 
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম