ট্রাম্পের শুল্ক নীতিতে বাজার অর্থনীতি ক্ষতিগ্রস্ত: রেহমান সোবহান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ এপ্রিল ২০২৫, ১৭:১১আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ১৭:১১

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে বর্তমানে বৈশ্বিক বাণিজ্যে যে ধরনের প্রতিক্রিয়াশীল নীতি গ্রহণ করা হয়েছে, তা বাজার অর্থনীতির মূলনীতির সম্পূর্ণ পরিপন্থি—এমন মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান।

মঙ্গলবার (৮ এপ্রিল) রাজধানীর পলিসি রিসার্চ ইনস্টিটিউটে (পিআরআই) আয়োজিত ‘শুল্ক কারসাজির যুগে বাণিজ্যনীতি, বাংলাদেশ ও বৈশ্বিক পরিপ্রেক্ষিত’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘ট্রাম্প বাজার অর্থনীতি ছুড়ে ফেলেছেন। তিনি বাণিজ্য ঘাটতি কমাতে যে ধরনের একতরফা শুল্ক আরোপ করছেন, তা ইতিহাসে বিরল। এমনকি বিশ্বায়ন ব্যবস্থাকে যারা তৈরি করেছিল, সেই যুক্তরাষ্ট্রই এখন সেটি ভেঙে দিচ্ছে।’

রেহমান সোবহান আরও বলেন, “বর্তমানে আর ‘সারভাইভাল অব দ্য ফিটেস্ট’-এর যুগ নেই। এখন টিকে থাকবে তারা, যারা ভালো চুক্তি ও দর-কষাকষি করতে পারবে। অর্থনীতি ও বাণিজ্যকে এখন অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। এটি অর্থনৈতিক নিয়মে নয়, বরং রাজনৈতিক ও কৌশলগত বিবেচনায় পরিচালিত হচ্ছে।”

সেমিনারে বক্তারা বলেন, গত ২ এপ্রিল ট্রাম্প প্রশাসন বিশ্বের প্রায় সব দেশের পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপ করে। এতে বাংলাদেশের ওপর ৩৭ শতাংশ শুল্ক বসানো হয়, যা দেশের তৈরি পোশাকসহ প্রধান রফতানি খাতগুলোকে চাপে ফেলেছে।

রেহমান সোবহান তার বক্তব্যে যুক্তরাষ্ট্রের ‘কমান্ড ইকোনমির’ দিকে ফিরে যাওয়ার আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘যুক্তরাষ্ট্র থেকে যেভাবে সুতা আমদানি করা হয় বিনা শুল্কে, তেমনি আমরাও যদি মার্কিন চাপে সব পোশাক ওই সুতা দিয়ে তৈরি করতে বাধ্য হই, তাহলে বাজার নয়, তা হবে কমান্ড অর্থনীতি। বাংলাদেশের রফতানি ব্যবস্থা এত সরল নয় যে হুকুমে চলবে।’

পিআরআই চেয়ারম্যান ড. জাইদী সাত্তার বলেন, ‘আন্তর্জাতিক বাণিজ্যে আবার একটি নতুন বাণিজ্যযুদ্ধ শুরু হয়েছে। এটা খারাপ সময়ের ইঙ্গিত। যুক্তরাষ্ট্রের মতো দেশও এখন ব্যয়ের চেয়ে বেশি আমদানি করছে। এ অবস্থায় বাংলাদেশকে নতুন করে কৌশল নির্ধারণ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশকে নিয়ে যুক্তরাষ্ট্রের অভিযোগ কর কাঠামো, স্বচ্ছতা, দুর্নীতি এবং মেধাস্বত্ব অধিকার নিয়ে। এসব সমস্যার সমাধান ছাড়া কেবল কর কমিয়ে পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব নয়।’

উল্লেখ্য, চলতি মাসের শুরুতেই যুক্তরাষ্ট্র ৩৭ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করে, যার ফলে বাংলাদেশের তৈরি পোশাক, চামড়াজাত পণ্য ও অন্যান্য রফতানি পণ্যে চাপ সৃষ্টি হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থার এই অস্থিরতা থেকে উত্তরণে এখন প্রয়োজন কূটনৈতিক তৎপরতা ও দীর্ঘমেয়াদি কৌশল।

/জিএম/আরআইজে/
সম্পর্কিত
যুদ্ধবিরতি নয়, যুদ্ধের অবসান চায় তেহরান: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরতির মধ্যেও হামলা চালিয়ে যেতে অনড় নেতানিয়াহু, কুশনারের সঙ্গে দ্বন্দ্ব
তুলার ফাঁদে বাংলাদেশ পোশাকশিল্পের সামনে নতুন চ্যালেঞ্জ: হারাতে পারে বাজার 
সর্বশেষ খবর
সহমর্মিতায় বদলে যাক পৃথিবী, আজ বিশ্ব মানবিকতা দিবস
সহমর্মিতায় বদলে যাক পৃথিবী, আজ বিশ্ব মানবিকতা দিবস
আগামীকাল রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে আইনি বাধা নেই: অ্যাটর্নি জেনারেল
আগামীকাল রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে আইনি বাধা নেই: অ্যাটর্নি জেনারেল
ডারউইনে ইতিহাসের অংশ হতে না পেরে তেমন আক্ষেপ নেই শরীফুলের, তবে… 
ডারউইনে ইতিহাসের অংশ হতে না পেরে তেমন আক্ষেপ নেই শরীফুলের, তবে… 
দীপু মনির সঙ্গে দেখা করতে কারাগারে মেয়ে, করা হবে প্যারোল আবেদন
দীপু মনির সঙ্গে দেখা করতে কারাগারে মেয়ে, করা হবে প্যারোল আবেদন
সর্বাধিক পঠিত
মৃত্যুদণ্ডে ফাঁসির বদলে ইনজেকশনের আবেদন, সুপ্রিম কোর্টের ‘না’
মৃত্যুদণ্ডে ফাঁসির বদলে ইনজেকশনের আবেদন, সুপ্রিম কোর্টের ‘না’
আস্ত খাসি না দেওয়ায় বর বললেন ‘তুই বিয়ে কর’, বিয়ে না দিয়ে বের করে দিলেন কনের বাবা
আস্ত খাসি না দেওয়ায় বর বললেন ‘তুই বিয়ে কর’, বিয়ে না দিয়ে বের করে দিলেন কনের বাবা
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
মহাসড়কে এআই ক্যামেরার অ্যাকশন শুরু, ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা
মহাসড়কে এআই ক্যামেরার অ্যাকশন শুরু, ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক