সাবেক রাষ্ট্রপতি হামিদের জামাতাকে অবসরে পাঠালো সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ এপ্রিল ২০২৫, ২৩:৩৬আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, ২৩:৩৬

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর আপিল অঞ্চল-রাজশাহীর কর কমিশনার (চলতি দায়িত্ব) মোহাম্মদ মাহমুদুজ্জামানকে সরকারি চাকরি থেকে অবসরে পাঠিয়েছে সরকার। তিনি সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের জামাতা।

অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ বুধবার (২৩ এপ্রিল) এ সংক্রান্ত একটি আদেশ জারি করে। এতে বলা হয়, তার চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ায় জনস্বার্থে সরকার সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারা অনুযায়ী তাকে অবসর প্রদান করেছে। তবে তিনি অবসরজনিত সব সুবিধা ভোগ করবেন।

মোহাম্মদ মাহমুদুজ্জামানের মূল পদ ছিল অতিরিক্ত কর কমিশনার।

একই দিনে একই বিধির আওতায় কর আপিল অঞ্চল-১, ঢাকার কর কমিশনার (চলতি দায়িত্ব) শফিকুল ইসলাম আকন্দকেও অবসরে পাঠানো হয়েছে।

সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারা অনুযায়ী, জনস্বার্থে সরকার কোনও কর্মকর্তা বা কর্মচারীকে অবসর দিতে পারে—যদি তার চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হয়। এ ধারায় কর্মকর্তাদের পূর্বানুমতি ছাড়াই অবসর দেওয়ার সুযোগ রয়েছে।

এ ধরনের0 অবসর কার্যক্রমকে প্রশাসনিক পুনর্গঠনের অংশ হিসেবে দেখছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। 

/জিএম/আরআইজে/
সম্পর্কিত
রাষ্ট্রীয় ঋণ গ্যারান্টির বিপরীতে ০.২৫ শতাংশ ফি নেবে সরকার
চট্টগ্রাম বন্দরের জট কমাতে শতাধিক পণ্যবাহী কন্টেইনার নিলামে
ছয় লাখ কোটি টাকার লক্ষ্য, এত টাকা আসবে কোথা থেকে
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের