চলতি অর্থবছরে বেপজার মোট বিনিয়োগ ৪৮০ মিলিয়ন ডলার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মে ২০২৫, ২০:৪৬আপডেট : ১৩ মে ২০২৫, ২০:৪৬

বাংলাদেশ রফতানি প্রক্রিয়াজাতকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) চলতি ২০২৪-২৫ অর্থবছরে এ পর্যন্ত দেশি-বিদেশি ৩২টি প্রতিষ্ঠান থেকে মোট ৪৮০ মিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ নিশ্চিত করেছে।

মঙ্গলবার (১৩ মে) রাজধানীর বেপজা কমপ্লেক্সে চীনের কুইংডাও ডংফাং প্যাকেজিং টেকনোলজি লিমিটেডের সঙ্গে এক চুক্তি সই অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। প্রতিষ্ঠানটি পাবনার ইশ্বরদী ইপিজেডে একটি প্যাকেজিং ও এক্সেসরিজ কারখানা স্থাপন করবে।

চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান এবং কুইংডাও ডংফাং প্যাকেজিং টেকনোলজির চেয়ারম্যান সং শিলিয়াং।

বেপজার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুইংডাও ডংফাং প্রতিষ্ঠানটি ইশ্বরদী ইপিজেডে ৪৫ লাখ মার্কিন ডলার বিনিয়োগের মাধ্যমে বছরে ৫২ লাখ ৫০ হাজার ডজন পলি ব্যাগ, হ্যাং ট্যাগ ও পেপার ট্যাগ উৎপাদন করবে। এতে প্রায় ২৪০ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

বেপজার নির্বাহী চেয়ারম্যান চীনা প্রতিষ্ঠানটিকে ইপিজেডে বিনিয়োগের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমরা বিনিয়োগকারীদের জন্য একটি নিরাপদ ও সহায়ক পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।’ তিনি আরও বলেন, ‘চীনা বিনিয়োগকারীরা বাংলাদেশের অন্যান্য খাতেও বিনিয়োগের সুযোগ খুঁজে দেখতে পারেন।’

বেপজার আওতাধীন ৮টি ইপিজেডে বর্তমানে দেশি-বিদেশি শতাধিক প্রতিষ্ঠান তাদের কার্যক্রম পরিচালনা করছে।

/জিএম/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী