আয়কর সচেতনতায় এনবিআরের ভিডিও প্রচার শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুন ২০২৫, ১২:৩৯আপডেট : ২১ জুন ২০২৫, ১২:৩৯

আয়কর দিতে জনসাধারণকে উদ্বুদ্ধ করতে সচেতনতামূলক ভিডিও প্রচার শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। দুই মিনিটের এই ভিডিওচিত্রে আয়কর বিষয়ে প্রাথমিক ধারণা, আয়করের গুরুত্ব এবং জাতীয় উন্নয়নে এর অবদান সহজ ও বাস্তবভিত্তিকভাবে উপস্থাপন করা হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ড এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কর দিতে জনগণকে উৎসাহিত করতে ধারাবাহিকভাবে সরকারি ও বেসরকারি টিভি চ্যানেলগুলোতে ভিডিওচিত্রটি সম্প্রচার করা হচ্ছে। আয়কর বিষয়ে সচেতনতা বৃদ্ধি, রিটার্ন দাখিলের প্রবণতা বাড়ানো এবং সময়মতো কর পরিশোধে উদ্বুদ্ধ করাই এই প্রচারণার মূল লক্ষ্য।

ভিডিওচিত্রে তুলে ধরা হয়েছে, একজন নাগরিক হিসেবে কেন আয়কর দেওয়া জরুরি, আয়কর কীভাবে দেশের অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও অন্যান্য খাতে ব্যয় হয় এবং কর ফাঁকি কীভাবে উন্নয়ন কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করে।

জাতীয় রাজস্ব বোর্ড মনে করে, আয়কর বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে জাতীয় রাজস্ব আহরণ লক্ষ্যমাত্রা অর্জনে উল্লেখযোগ্য অগ্রগতি হবে। একইসঙ্গে দেশপ্রেম ও নাগরিক দায়িত্ববোধ জাগ্রত হবে, যা দীর্ঘমেয়াদে অর্থনৈতিক উন্নয়নের পথ সুগম করবে।

সচেতনতামূলক এ ভিডিওচিত্র প্রচারে সব প্রচারমাধ্যমের সহযোগিতা প্রত্যাশা করেছে এনবিআর। কর বিষয়ক এ ধরনের উদ্যোগ রাজস্ব সংস্কৃতিকে ইতিবাচকভাবে প্রভাবিত করবে বলেও আশাবাদ ব্যক্ত করেছে সরকারের সংস্থাটি।

/জিএম/আরকে/
সম্পর্কিত
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
চট্টগ্রাম বন্দরের জট কমাতে শতাধিক পণ্যবাহী কন্টেইনার নিলামে
ছয় লাখ কোটি টাকার লক্ষ্য, এত টাকা আসবে কোথা থেকে
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম