বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু হলো ‘গুগল পে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুন ২০২৫, ১৩:৩১আপডেট : ২৪ জুন ২০২৫, ১৩:৩১

দেশে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে চালু হলো গুগলের ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘গুগল পে’। মঙ্গলবার (২৪ জুন) রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এ সেবার উদ্বোধন করেন।

গুগল, মাস্টারকার্ড ও ভিসার সহযোগিতায় এই আধুনিক লেনদেন ব্যবস্থা চালু করেছে সিটি ব্যাংক পিএলসি। ব্যাংকটির মাধ্যমে গুগল পের সঙ্গে যুক্ত হওয়া বাংলাদেশের প্রথম ব্যাংক হিসেবে ইতিহাস গড়েছে প্রতিষ্ঠানটি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (চার্জ ডি’অ্যাফেয়ার্স) ট্র্যাসি এন জ্যাকবসন এবং সিটি ব্যাংকের ভাইস চেয়ারম্যান হোসেন খালেদ। এছাড়া উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন, গুগল পেমেন্টসের গ্রুপ প্রোডাক্ট ম্যানেজার শাম্মী কুদ্দুস, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ কামাল এবং ভিসা বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহম্মেদসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীরা।

সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন বলেন, ‘এই অংশীদারত্ব বাংলাদেশের ভবিষ্যতমুখী ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম গঠনের প্রতি আমাদের অঙ্গীকারেরই প্রতিফলন।’

কীভাবে কাজ করবে গুগল পে?

প্রথম ধাপে শুধুমাত্র সিটি ব্যাংকের মাস্টারকার্ড ও ভিসা কার্ডধারীরা গুগল পে ব্যবহার করতে পারবেন। ব্যবহারকারীদের একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ‘গুগল পে’ অ্যাপ ডাউনলোড করে তাতে তাদের কার্ড যুক্ত করতে হবে। এরপর যেকোনও দোকান, রেস্তোরাঁ বা পয়েন্ট-অব-সেল (পিওএস) টার্মিনালে ফোন ট্যাপ করেই নিরাপদ ও তাৎক্ষণিক লেনদেন করা যাবে।

এই সেবার মাধ্যমে গ্রাহকরা দেশে ও বিদেশে কার্ড বহন ছাড়াই সহজ, দ্রুত ও ঝুঁকিমুক্ত অর্থ পরিশোধ করতে পারবেন। গুগল পে লেনদেনে কোনও অতিরিক্ত ফি নেয় না এবং নিরাপত্তার জন্য কার্ড নম্বরের পরিবর্তে ‘টোকেন’ ব্যবহার করে; যা গ্রাহকের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখে।

সিটি ব্যাংক জানিয়েছে, ভবিষ্যতে দেশের অন্যান্য ব্যাংক এই প্ল্যাটফর্মে যুক্ত হলে গুগল পে-এর পরিসর আরও বিস্তৃত হবে।

/জিএম/এমকেএইচ/
সম্পর্কিত
গভর্নরের কাছে সাত দফা সুপারিশ দিলো বিসিআই
নতুন নোট কালোবাজারে বিক্রি বন্ধে গভর্নরকে আইনি নোটিশ
গভর্নরের পারফরমেন্স দেখতে বিরোধী দলকে অপেক্ষা করতে বললেন অর্থমন্ত্রী
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ