গুটিকয় লোক আর্থিক খাত ধ্বংস করেছে: অর্থ উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ আগস্ট ২০২৫, ২১:৩৩আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ২১:৩৩

দেশের আর্থিক খাত দীর্ঘদিন ধরে গুটিকয়েক ব্যক্তির একচ্ছত্র প্রভাব ও চরম দুর্নীতির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, ‘যে ব্যাংকের মালিক, সে-ই আবার সংসদ সদস্য, হোটেল ও টেলিভিশনের মালিক। সব খাতে তাদের আধিপত্য ছিল। তবে আমরা এখন সে অবস্থা থেকে কিছুটা মুক্ত হয়েছি। আসল মুক্তি তখনই আসবে, যখন এ অবস্থা আর পুনরাবৃত্তি হবে না। সবাই যেন সমান সুযোগ পায়, সেটাই নিশ্চিত করতে হবে।’

সোমবার (৪ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং হলে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও পরিচালকরা এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবার ও যোদ্ধারা।

অর্থ উপদেষ্টা বলেন, ‘আমরা অল্প সময়ের জন্য এসেছি। সংস্কারের জন্য যতটুকু পারছি, চেষ্টা করছি। গত ১৫ বছরে প্রতিষ্ঠান, প্রক্রিয়া ও মানুষ সব কিছুই নষ্ট হয়ে গেছে। এত বছরের জমে থাকা পাথর সরাতে সময় লাগবে। ভালো লোক পাওয়া কঠিন হলেও, এখনও সোনার মানুষ আছে—তাদের নিয়েই এগোতে হবে।’

তিনি আরও বলেন, ‘আর্থিক খাত একসময় আইসিইউতে ছিল। এখন সেখান থেকে বেরিয়ে এসেছে। দেশের অর্থনীতি এখন কেবিন পেরিয়ে বাড়ি ফিরে যাচ্ছে। সামনে এগিয়ে যাওয়ার উপযুক্ত সময় এসেছে।’

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, ‘আমরা আর্থিক খাতকে আগের সংকটাপন্ন অবস্থায় যেতে দেবো না। সংস্কারের মাধ্যমে এ খাতকে শক্তিশালী করতে চাই। বাংলাদেশ ব্যাংকের কার্যপদ্ধতি বদলানো হবে, যেখানে স্বায়ত্তশাসন নিশ্চিত করা হবে। নিজস্ব শক্তিও বাড়াতে হবে। তবেই সফল হওয়া সম্ভব।’

আমানতকারীদের স্বার্থরক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘তাদের স্বার্থই দেশের স্বার্থ। এদের নিরাপত্তা দিতে পারলেই সামগ্রিক অর্থনীতিকে নিরাপদ রাখা যাবে।’

আলোচনায় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক বলেন, ‘মানুষ তার অধিকার থেকে বঞ্চিত ছিল বলেই গণঅভ্যুত্থান ঘটেছিল। তাই এ দিবসকে দ্বিতীয় স্বাধীনতা বলা হয়। শহীদ ও আহতদের ঋণ শোধ করা না গেলেও তাদের প্রতি সম্মান দেখানো আমাদের দায়িত্ব। আর্থিক খাতের সংস্কার করতে পারলে জনগণের আকাঙ্ক্ষা পূরণ সম্ভব হবে।’

/জিএম/আরআইজে/
সম্পর্কিত
অর্থ উপদেষ্টার চোখে অর্থনীতির ৫ চ্যালেঞ্জ
একদিনের জন্য হলেও অর্থ উপদেষ্টার পদত্যাগের দাবি
বাংলাদেশ ব্যাংক অর্ডার সংশোধনে অর্থ উপদেষ্টার ‘না’
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের