‘টেকসই প্রবৃদ্ধির জন্য স্থানীয় প্রতিষ্ঠানে বিনিয়োগ অপরিহার্য’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১৫আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২০

দীর্ঘমেয়াদি ও টেকসই প্রবৃদ্ধির জন্য স্থানীয় প্রতিষ্ঠানগুলোতে বিনিয়োগ অপরিহার্য বলে অভিমত ব‌্যক্ত করেছেন বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্রান্ডসেন।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) এবং ইউনাইটেড নেশনস অফিস ফর প্রজেক্ট সার্ভিসেস ( ইউএনওপিএস) যৌথভাবে আয়োজিত এক অনুষ্ঠানে এ অভিমত ব‌্যক্ত করেন রাষ্ট্রদূত।

হাকন গুলব্রান্ডসেন বলেন, ‘বাংলাদেশ অসাধারণ উন্নতি করেছে। তবে দীর্ঘমেয়াদি ও টেকসই প্রবৃদ্ধির জন্য স্থানীয় প্রতিষ্ঠানগুলোতে বিনিয়োগ অপরিহার্য। স্থানীয় পর্যায়ে অনেক চ্যালেঞ্জ আছে, যেমন— সমন্বয়, রাজনৈতিক সদিচ্ছা, অবকাঠামো উন্নয়ন ইত্যাদি। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।’

পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব ইকবাল আবদুল্লাহ হারুন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলেন, ‘এসডিজি বাস্তবায়নে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে নেতৃত্ব দেওয়ার সুযোগ করে দেওয়াই আমাদের অঙ্গীকার। তাদের সফলতাই বাংলাদেশের সফলতা।’

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. মারুফুল ইসলাম। তিনি বলেন, ‘আমাদের ভিশন আছে, কিন্তু সেটিকে বাস্তবে রূপ দিতে হলে স্থানীয় অংশীদারদের ক্ষমতায়ন, তাদের স্বায়ত্তশাসন রক্ষা এবং উন্নত তথ্য ও প্রতিষ্ঠান গড়ে তোলা জরুরি।’

উদ্বোধনী বক্তব্যে বিআইআইএসএস মহাপরিচালক মেজর জেনারেল ইফতেখার আনিস বলেন, ‘বাস্তব উন্নয়ন আমাদের স্থানীয় সম্প্রদায়ের হাতে। তাদের দৈনন্দিন অভিজ্ঞতা ও সমাধান আমাদের নীতিকে অন্তর্ভুক্তিমূলক করতে অপরিহার্য।’

ইউএনওপিএস বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সুধীর মুরালিধরন বলেন, ‘বিআইআইএসএস-এর সঙ্গে একত্রে আমরা স্থানীয় কণ্ঠ ও উদ্যোগকে শক্তিশালী করছি। প্রকৃত পরিবর্তন তখনই সম্ভব, যখন তা হবে অংশগ্রহণমূলক পরিকল্পনা ও সম্প্রদায়-নেতৃত্বাধীন কর্মের মাধ্যমে।’

ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশ মিশনের উন্নয়ন সহযোগিতা বিভাগের প্রধান ড. মাইকেল ক্রেজা বলেন, ‘এসডিজি শুধু ওপর থেকে চাপিয়ে দেওয়া নীতির মাধ্যমে সফল হতে পারে না। স্থানীয় জনগণের সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারীকে কেন্দ্র করে বাংলাদেশে স্থানীয় পর্যায়ে এসডিজি বাস্তবায়নে ইউরোপীয় ইউনিয়ন সবসময় সহযোগিতা করেছে।’

/এসও/এম/
সম্পর্কিত
পোশাক খাতে মুনাফা কমছে কেন? 
বিদেশি বিনিয়োগে প্রথম টার্মিনাল নির্মাণ শুরু, অর্থনীতিতে নতুন মাইলফলক
২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া ও ভিয়েতনামকে টপকাবে বাংলাদেশ: আইএমএফ
সর্বশেষ খবর
মাদক কারবারি ও ছিনতাইকারীদের আটকে রাখতে না পারার কারণ জানালেন আইজিপি
মাদক কারবারি ও ছিনতাইকারীদের আটকে রাখতে না পারার কারণ জানালেন আইজিপি
৭ গোলে জিতেও খুশি নন বাংলাদেশের কোচ
৭ গোলে জিতেও খুশি নন বাংলাদেশের কোচ
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ