গ্যাস ব্যবস্থাপনায় ডিজিটাল নজরদারি ও বিলিং অটোমেশন: পেট্রোবাংলা-বিএমটিএফ চুক্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ডিসেম্বর ২০২৫, ০০:৩১আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৫, ০০:৩১

বাংলাদেশে গ্যাস ব্যবস্থাপনায় ডিজিটাল নজরদারি জোরদার এবং ভবিষ্যতে বিলিং সিস্টেম স্বয়ংক্রিয় করার লক্ষ্যে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) ও বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেড (বিএমটিএফ) একটি চুক্তি সই করেছে।

চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পেট্রোবাংলার চেয়ারম্যান মো. রেজানুর রহমান, বিএমটিএফ-এর ব্যবস্থাপনা পরিচালক মেজর জেনারেল মো. নাহিদ আসগর, পেট্রোবাংলার সব পরিচালক এবং বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সোমবার (২২ ডিসেম্বর) পেট্রোবাংলার বোর্ড রুমে সই হওয়া চুক্তির আওতায় পেট্রোবাংলার অধীন গ্যাস উৎপাদন ও বিপণন কোম্পানিগুলিতে ‘জিপিএস লোকেশনভিত্তিক গ্যাস মিটার ও মিটারিং স্টেশন মনিটরিং ম্যানেজমেন্ট সিস্টেম’ ডিজাইন, উন্নয়ন, বাস্তবায়ন, কমিশন এবং রক্ষণাবেক্ষণ করা হবে। পেট্রোবাংলার পক্ষ থেকে চুক্তিতে সই করেন সচিব (ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক) মো. আমজাদ হোসেন এবং বিএমটিএফ-এর পক্ষ থেকে লেফটেন্যান্ট কর্নেল এ এস এম ফখরুল ইসলাম চৌধুরী।

পেট্রোবাংলা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। 

প্রকল্প বাস্তবায়নের ফলে পেট্রোবাংলার অধীনে শিল্প প্রতিষ্ঠানগুলোতে ব্যবহৃত গ্যাসের চাপ, তাপমাত্রা ও পরিমাণ আরও সঠিকভাবে পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। পাশাপাশি আরএমএস কক্ষে অবৈধ প্রবেশ রোধ, পালস মিসিং সমস্যা সমাধান এবং অতিরিক্ত লোড ব্যবস্থাপনাও কার্যকরভাবে করা যাবে।

এছাড়া এআই ও এলএলএম প্রযুক্তির প্রয়োগ ভবিষ্যতে গ্যাস বিলিং প্রক্রিয়াকে আরও স্বয়ংক্রিয় ও দক্ষ করবে। এর ফলে এলাকা ভিত্তিক সরবরাহ ব্যবস্থাপনা, ব্যবহার পরিমাপ এবং খাতে স্বচ্ছতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

/এসএনএস/আরআইজে/
সম্পর্কিত
শর্ত ছাড়াই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি, কংগ্রেসে পাঠাচ্ছেন ট্রাম্প
যুদ্ধবিরতির প্রতিশ্রুতি রেখেছে ইরান, দাবি আরাঘচির
ট্রাম্প ‘শেষ’ বললেও কেন সমঝোতায় অটল যুক্তরাষ্ট্র
সর্বশেষ খবর
‘আমি শের, তোরে মেরেই ফেলবো’ বলে শিক্ষার্থীকে ‘পেটালেন’ ছাত্রদল নেতা
‘আমি শের, তোরে মেরেই ফেলবো’ বলে শিক্ষার্থীকে ‘পেটালেন’ ছাত্রদল নেতা
রাজধানীর দুই থানায় নতুন ওসি
রাজধানীর দুই থানায় নতুন ওসি
গাজী নজরুলের এমপি পদ বাতিলে ইসিতে জামায়াতের চিঠি, কী লিখেছে?
গাজী নজরুলের এমপি পদ বাতিলে ইসিতে জামায়াতের চিঠি, কী লিখেছে?
মগবাজারে এক চালককে মারধরের ঘটনায় জড়িত একজন গ্রেফতার
মগবাজারে এক চালককে মারধরের ঘটনায় জড়িত একজন গ্রেফতার
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা