তেল কোম্পানির শেয়ার দর বাড়ায় ঊর্ধ্বমুখী লন্ডন পুঁজিবাজার

বাংলা ট্রিবিউন ডেস্ক
১০ এপ্রিল ২০১৬, ১৮:৩৪আপডেট : ১০ এপ্রিল ২০১৬, ১৮:৩৪

লন্ডন পুঁজিবাজারের লেনদেন লন্ডন পুঁজিবাজারে তালিকাভুক্ত তেল কোম্পানিগুলোর শেয়ার দর বৃদ্ধি পাওয়ায় রবিবার ঊর্ধ্বমুখী প্রবণতায় লক্ষ্য করা গেছে লন্ডন পুঁজিবাজারে।
এদিন লন্ডনের পুঁজিবাজারে এফটিএসই-১০০ সূচক ৬৭ দশমিক ৫২ পয়েন্ট বা ১ দশমিক ১ শতাংশ বেড়ে ৬ হাজার ২০৪ পয়েন্টে অবস্থান করছে।
তেল কোম্পানিগুলোর মধ্যে বিপি’র শেয়ার দর ৩ দশমিক ৩ শতাংশ এবং রয়েল ডাচ্ কোম্পানির শেয়ার দর ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
বিবিসি’র এক প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ক্রুড অয়েলের পরিমান কমে আসছে শুক্রবারে এমন সংবাদের ভিত্তিতে তেল কোম্পানিগুলোর দাম বাড়তে থাকে।
ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ৫ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৪১ দশমিক ৫২ ডলার এবং ইউএস ক্রুড অয়েল ৫ শতাংশ বেড়েছে ৩৯ দশমিক ৩৪ ডলারে দাঁড়িয়েছে।
এছাড়া লন্ডন পুঁজিবাজারে তালিকাভুক্ত খনি কোম্পানিগুলোর শেয়ার দরও এদিন বৃদ্ধি পেয়েছে। কোম্পানিগুলোর মধ্যে অ্যাংলো আমেরিকান কোম্পানির শেয়ার দর ৮ দশমিক ১ শতাংশ এবং বিএইচপি বিলিটনের শেয়ার দর ৪ দশমিক ৫ শতাংশে দাঁড়িয়েছে।
মুদ্রা বাজারের তথ্য অনুযায়ী আজ ডলারের বিপরীতে পাউন্ডের দাম ০ দশমিক ৫০ শতাংশ বাড়ছে এবং ইউরোর বিপরীতে পাউন্ডের দর ০ দশমিক ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
অন্যদিকে, লন্ডনের পুঁজিবাজারেরর অন্য সূচক এফটিএসই-২৫০ সূচক ১১৫ দশমিক ৪৯ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৮২৯ পয়েন্টে, আমস্টারডামের পুঁজিবাজারের এইএক্স সূচক ৫ পয়েন্ট বেড়ে ৪৩৪ পয়েন্টে, ব্রাসেলসের বেল-২০ ‍সূচক ৩৪ পয়েন্ট বেড়ে ৩ হাজার ৩৫৪ পয়েন্ট, ফ্রাংকফ্রুটের ডিএএক্স সূচক ৯১ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৬২২ পয়েন্টে, মস্কোর এমআইসিইএক্স সূচক ১৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৭৩ পয়েন্টে এবং প্যারিসের সিএসি-৪০ সূচক ৫৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩০৩ পয়েন্টে অবস্থান করছে।
/এসএনএইচ/

সম্পর্কিত
বিদেশি বিনিয়োগ সংক্রান্ত নতুন বিধিমালা জারি চীনের
দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন তেলের দাম
এক সপ্তাহে ভারতের রিজার্ভ কমলো ৮ বিলিয়ন ডলার
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম