টেসকোর মুনাফা বাড়লেও শেয়ার দর কমেছে

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৩ এপ্রিল ২০১৬, ১৬:২৮আপডেট : ১৩ এপ্রিল ২০১৬, ১৭:১৩

সুপার মার্কেট কোম্পানি টেসকো লন্ডন পুঁজিবাজারে তালিকাভুক্ত বৃহৎ সুপার মার্কেট প্রতিষ্ঠান টেসকো কোম্পানির মুনাফা বাড়লেও বুধবার কমেছে কোম্পানিটির শেয়ার দর।
বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এদিন লন্ডন পুঁজিবাজারের এফটিএসই-১০০ সূচক ৬৬ পয়েন্ট বা ১ দশমিক ১ শতাংশ বৃদ্ধি পেয়ে ৬ হাজার ৩০৮ পয়েন্টে দাঁড়িয়েছে।
লন্ডন পুঁজিবাজারে খনি কোম্পানিগুর শেয়ার দর এদিন দাম বাড়ার শীর্ষে অবস্থান করে। মূলত নিত্য প্রয়োজনীয় পণ্যে দাম বৃদ্ধি এবং চীনের বাণিজ্য বাড়ার খবরে খনি কোম্পানিগুলোর শেয়ার দর বৃদ্ধি পেয়েছে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
এদিন অ্যাংলো আমেরিকান কোম্পানির শেয়ার ৫ দশমিক ৬ শতাংশ এবং রিও টিনটো কোম্পানির শেয়ার দর ৪ দশমিক ৮ শতাংশ বৃদ্ধি পায়।
অন্যদিকে, গত তিন বছরের মধ্যে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে সুপার মার্কেট প্রতিষ্ঠান টেসকোর বিক্রি বাড়লেও এদিন এ কোম্পানির শেয়ার ৩ দশমিক ৯ শতাংশ দর হারিয়েছে।
টেসকোর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ডেভ লুইস কিছুদিন আগে কোম্পানির চ্যালেঞ্জ ও অনিশ্চয়তার কথা জানিয়েছিলেন। তিনি সেদিন জানিয়েছিলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে পণ্য মূল্যে অতিরিক্ত বিনিয়োগ করায় চলতি অর্থবছরের অর্ধবার্ষিকীতে কোম্পানিটির মুনাফা কমতে পারে।
এদিন ডলারের বিপরীতে পাউন্ডের দাম ০ দশমিক ২ শতাংশ কমলেও ইউরোর বিপরীতে পাউন্ডের দাম ০ দশমিক ১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
/এসএনএইচ/

সম্পর্কিত
বিদেশি বিনিয়োগ সংক্রান্ত নতুন বিধিমালা জারি চীনের
দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন তেলের দাম
এক সপ্তাহে ভারতের রিজার্ভ কমলো ৮ বিলিয়ন ডলার
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম