পুঁজিবাজারের তালিকাভুক্ত কেয়া কসমেটিকস লিমিটেড কোম্পানির পরিচালনা পর্ষদ চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি থেকে মার্চ-২০১৬) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, উক্ত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫১ পয়সা। গত অর্থবছরের একই সময়ে (জানুয়ারি থেকে মার্চ-২০১৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) ছিল ১৮ পয়সা। সুতরাং চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটি মুনাফায় ফিরেছে।
এছাড়া চলতি অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই-২০১৫ থেকে মার্চ-২০১৬) শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ২২ পয়সা। গত অর্থবছরের একই সময়ে (জুলাই-২০১৪ থেকে মার্চ-২০১৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ১৬ পয়সা।
চলতি অর্থবছরের নয় মাসে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৫ টাকা ১১ পয়সা এবং গত ৩০ জুন পর্যন্ত এনএভি ১৬ টাকা ৬৭ পয়সায় দাঁড়িয়েছে।
কোম্পানিটি ২০০১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ৩০ জুন ২০১৫ সালে সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছিল।
‘এ’ ক্যাটাগরিভুক্ত এ কোম্পানিটির বর্তমান বাজারে ৭০ কোটি ৭৭ লাখ ২ হাজার ৪৪৪টি শেয়ার রয়েছে। যার মধ্যে কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের কাছে ৪৭ দশমিক ৪০ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২২ দশমিক ১৩ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩০ দশমিক ৪৭ শতাংশ শেয়ার রয়েছে।
/এসএনএইচ/








