পুঁজিাবাজারে লেনদেন

ডিএসইতে প্রধান সূচক ৩৯, সিএসইতে কমেছে ৬২ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ এপ্রিল ২০১৬, ১৫:৩৬আপডেট : ২৬ এপ্রিল ২০১৬, ১৭:৩৫


ডিএসই ও সিএসই সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। তবে এদিন উভয় পুঁজিবাজারে লেনদেন সামান্য বেড়েছে।
এদিন ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৩৯ পয়েন্ট এবং  সিএসসিএক্স কমেছে ৬২ পয়েন্ট।
এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৩৬৫ কোটি ৭৪ লাখ টাকা। গত সোমবার উভয় পুঁজিবাজারে লেনদেন হয়েছিল ৩৫১ কোটি ১০ লাখ টাকা। সুতরাং গত কার্যদিবসের তুলনায় এদিন উভয় পুঁজিবাজারে লেনদেন বেড়েছে মাত্র ১২ কোটি ৩৭ লাখ টাকা।
ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার ডিএসই’র লেনদেন চিত্র ডিএসই


এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৩৪৩ কোটি ৬৫ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৩৩১ কোটি ২৮ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ১২ কোটি ৩৭ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩৯ দশমিক ৬৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ২৮১ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ দশমিক ৮৭ পয়েন্ট কমে ১ হাজার ৪৪ পয়েন্টে এবং ১১ দশমিক ৫২ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৬৪৭ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৮টির, কমেছে ১৯১টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪৮টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বিএসআরএম লিমিটেড, ইউনাইটেড পাওয়ার, মবিল যমুনা, ডোরিন পাওয়ার, কেয়া কসমেটিকস, স্কয়ার ফার্মা, পাওয়ার গ্রিড, যমুনা অয়েল, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ এবং এসিআই।

মঙ্গলবার সিএসই’র লেনদেন চিত্র সিএসই

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ২২ কোটি ৯ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ১৯ কোটি ৮২ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে শেয়ার লেনেদেন বেড়েছে ২ কোটি ২৭ লাখ টাকার বেশি।
এদিন সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ৬১ দশমিক ৯৫ পয়েন্ট কমে ৮ হাজার ১৫ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১০১ দশমিক ৯৮ পয়েন্ট কমে ১৩ হাজার ১৯২ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৬ দশমিক ৬৩ পয়েন্ট কমে ৯৬৩ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ২৫ দশমিক ২৮ পয়েন্ট কমে ১২ হাজার ২০০ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৫৭টির, কমেছে ১৫৪টির এবং কোনও পরিবর্তন হয়নি ২৬টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বিএসআরএম লিমিটেড, ইউনাইটেড পাওয়ার, মালেক স্পিনিং, কেয়া কসমেটিকস, ইস্টার্ন হাউজিং, এবিবি ফার্স্ট মি. ফান্ড, ডোরিন পাওয়ার,  বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, এনসিসি ব্যাংক এবং বেক্সিমকো লিমিটেড।
আরও পড়ুন:
জুলহাজ-তনয় হত্যার দায় স্বীকার আল কায়েদার
সব হত্যাকাণ্ড এক সূত্রে গাঁথা নয়: আইজিপি
/এসএনএইচ/

সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম