বিদ্যুতে রেশনিং চায় এফবিসিসিআই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুলাই ২০২২, ১৯:৫১আপডেট : ০৬ জুলাই ২০২২, ২১:৩৭

দেশব্যাপী লোডশেডিংয়ের প্রভাবে শিল্প কারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে। উৎপাদন অব্যাহত রাখতে বিদ্যুতে রেশনিংয়ের আহ্বান জানিয়েছেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন।

বুধবার (৬ জুলাই) এফবিসিসিআই  আয়োজিত পাওয়ার, এনার্জি অ্যান্ড ইউটিলিটিজ বিষয়ক স্ট্যান্ডিং কমিটির তৃতীয় সভায় তিনি এ আহ্বান জানান। এছাড়া জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সব স্টেকহোল্ডারকে নিয়ে স্বল্প, মাঝারি ও দীর্ঘমেয়াদি রোডম্যাপ তৈরির আহ্বান জানান জসিম উদ্দিন।

এফবিসিসিআই’র সহ-সভাপতি এম এ মোমেন বলেন, বাংলাদেশের শক্তি খাত আগের থেকে অনেক বেশি উন্নত। দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোর কর্মকাণ্ড অব্যাহত রাখতে বিদ্যুতের এ সংকট মোকাবিলায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদনে জোর দেওয়ার তাগিদ দেন এফবিসিসিআইর পরিচালক ও কমিটির ডিরেক্টর  ইন-চার্জ আবুল কাসেম খান। এছাড়া এনার্জি খাতের চুক্তিগুলো পুনরায় বিবেচনা করার আহ্বান জানান তিনি।

জ্বালানি নিরাপত্তার উন্নয়নে জোর দেওয়ার আহ্বান জানান কমিটির চেয়ারম্যান ও এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন রশিদ। তিনি বলেন, ‘আগামীতে জ্বালানি খাতে বিপুল মানুষের কর্মসংস্থান হবে। দেশের রফতানি অঞ্চলগুলোতেও বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ অব্যাহত রাখতে হবে। এমতাবস্থায় এ খাতে শক্তিশালী ও দীর্ঘস্থায়ী পরিকল্পনা গ্রহণ অত্যন্ত জরুরি।’

বেসরকারি খাতকে সংযুক্ত করে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করতে সরকারের প্রতি আহ্বান জানান সভায় উপস্থিত সদস্যরা। 

সভায় আরও বক্তব্য রাখেন এফবিসিসিআইর পরিচালক বিজয় কুমার কেজরিওয়াল, মো. নাসে প্রমুখ। এফবিসিসিআই পরিচালক হাফেজ হারুন, আমজাদ হুসেইন, কমিটির কো-চেয়ারম্যান সালাউদ্দিন ইউসুফ, মাহফুজুল হক শাহ সভায় উপস্থিত ছিলেন। 

/জিএম/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
‘সরবরাহ’ নিয়ে ব্যবসায়ীদের বড় বার্তা, নিত্যপণ্যের দাম বাড়বে কি
এলডিসি উত্তরণে খাতভিত্তিক কর্মকৌশল চান উদ্যোক্তারা
চীন-বাংলাদেশ বাণিজ্য ঘাটতি কমাতে যৌথ বিনিয়োগের আহ্বান এফবিসিসিআইয়ের
সর্বশেষ খবর
রাজধানীতে খাল থেকে লাশ উদ্ধার: ৫ আসামি গ্রেফতার
রাজধানীতে খাল থেকে লাশ উদ্ধার: ৫ আসামি গ্রেফতার
রাষ্ট্রপতির আগমনে সিলেটে উৎসবের আমেজ, নিরাপত্তায় ১২০০ পুলিশ
রাষ্ট্রপতির আগমনে সিলেটে উৎসবের আমেজ, নিরাপত্তায় ১২০০ পুলিশ
ময়মনসিংহ মেডিক্যালে অগ্নিকাণ্ড: কতজনের মৃত্যু হলো?
ময়মনসিংহ মেডিক্যালে অগ্নিকাণ্ড: কতজনের মৃত্যু হলো?
বাংলাদেশ বনাম বাংলাদেশবিরোধী রাজনীতি কার স্বার্থে?
বাংলাদেশ বনাম বাংলাদেশবিরোধী রাজনীতি কার স্বার্থে?
সর্বাধিক পঠিত
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল