বাংলাদেশ বিজনেস সামিট ২০২৩

সৌদি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দেশটির বাণিজ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:৫৩আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:৫৩

আগামী মার্চ মাসে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই-এর (ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি) ৫০ বছর পূর্তি উপলক্ষে ঢাকায় অনুষ্ঠেয় ‘বিজনেস সামিট-২০২৩’ যোগ দেবেন সৌদি আরবের ডেলিগেটরা। তাদের নেতৃত্ব দেবেন দেশটির বাণিজ্যমন্ত্রী ড. মাজেদ বিন আব্দুল্লাহ আলকাসাবি।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তি পাঠিয়ে এ তথ্য নিশ্চিত করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

এতে বলা হয়েছে, গত ৯ ফেব্রুয়ারি বাণিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশির সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের অ্যাম্বাসেডর ইসা ইউসেফ ইসা আলদুহাইলান। তিনি আনুষ্ঠানিকভাবে সৌদির বিশাল একটি প্রতিনিধি দলের আগমনের বিষয়ে নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কিছু পত্রিকায় ও নিউজ এজেন্সিতে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আল সাদ-এর নেতৃত্বে প্রতিনিধি দল ঢাকায় আসবে উল্লেখ করে যে খবর প্রকাশ হয়েছে; সেই তথ্যটি সঠিক নয়।

/এসআই/ইউএস/
সম্পর্কিত
এফবিসিসিআইয়ে ব্যবসায়ী প্রশাসক নিয়োগের আশ্বাস, কর্মসূচি স্থগিত
করমুক্ত আয়সীমা ৫ লাখে উন্নীত করার প্রস্তাব এফবিসিসিআই’র
টাকার অবমূল্যায়নের বিপক্ষে এফবিসিসিআই
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি