এলডিসি থেকে উত্তরণের পরও শুল্ক ও কোটামুক্ত সুবিধা দেবে ডব্লিউটিও

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ অক্টোবর ২০২৩, ১৬:৩৬আপডেট : ২৩ অক্টোবর ২০২৩, ২০:০৬

বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) বিশেষ সাধারণ সভায় স্বল্পোন্নত দেশের (এলডিসি) ক্যাটাগরি থেকে উত্তরণের পরও একতরফা শুল্ক ও কোটামুক্ত সুবিধা অব্যাহত রাখার ব্যাপারে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। নির্ধারিত সময়সীমা রাখা না হলেও গ্রাজুয়েট এলডিসিদের বাধাহীন ও টেকসই উত্তরণের জন্য প্রয়োজনীয় সময় পর্যন্ত এ সুবিধা অব্যাহত রাখার জন্য বলা হয়েছে।

২০২৬ সালে এলডিসি ক্যাটাগরি থেকে বাংলাদেশের উত্তরণ ঘটবে। এর ফলে বাংলাদেশসহ ভবিষ্যতে এলডিসি থেকে উন্নীত দেশগুলোর বিশেষ বাণিজ্য সুবিধা ভোগ করবে।

জেনেভায় বাংলাদেশ স্থায়ী মিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এলডিসি থেকে উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়তার জন্য ২০১৭ সালে এলডিসি মন্ত্রী পর্যায়ে আহ্বান জানানো হয়। এরই ধারাবাহিকতায় ২০২০ সালে এলডিসি গ্রুপের পক্ষ থেকে বিশ্ব বাণিজ্য সংস্থায় আনুষ্ঠানিক প্রস্তাবনা পেশ করা হয়। 

নেগোসিয়েশনের প্রাথমিক পর্যায় থেকে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের বহুপাক্ষিক, জটিল ও দীর্ঘ পথপরিক্রমায় জেনেভাস্থ বাংলাদেশ স্থায়ী মিশন এলডিসি গ্রুপের ফোকাল পয়েন্ট হিসেবে অবদান রাখছে এবং সময়োপযোগী ও বলিষ্ঠ ভূমিকা রেখে চলেছে। 

গ্রাজুয়েশন পরবর্তী পর্যায়ে এলডিসি’র জন্য ক্ষেত্রভিত্তিক বিশেষ সুবিধাদি চিহ্নিত করার আলোচনা এলডিসি উপকমিটিতে চলমান রয়েছে। 

২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে আবুধাবিতে অনুষ্ঠেয় ডব্লিউটিও’র ত্রয়োদশ মন্ত্রী পর্যায়ের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্তের লক্ষ্যে বাংলাদেশসহ এলডিসি গ্রুপের সদস্যরা সক্রিয়ভাবে কাজ করছে।

/এসএসজেড/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
এসডিজি অর্জনে পাঁচ বছরে বাংলাদেশের প্রয়োজন আরও ৪২১ বিলিয়ন ডলার
এলডিসি উত্তরণ ও এসডিজি বাস্তবায়নে জাতিসংঘের সহযোগিতা চাইলেন ড. তিতুমীর
‘নিরাপদ খাদ্যে মুনাফা দেখলে চলবে না’
সর্বশেষ খবর
স্বৈরাচারের পুনরুত্থানের সুযোগ নেই: ডা. জাহিদ
স্বৈরাচারের পুনরুত্থানের সুযোগ নেই: ডা. জাহিদ
নিয়ন্ত্রণ হারিয়ে কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে বাস, নিহত ১
নিয়ন্ত্রণ হারিয়ে কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে বাস, নিহত ১
ইসি সচিবালয়ে ‘দলীয় ব্যক্তি’ নিয়োগ নিরপেক্ষ নির্বাচনের জন্য হুমকি: জামায়াত
ইসি সচিবালয়ে ‘দলীয় ব্যক্তি’ নিয়োগ নিরপেক্ষ নির্বাচনের জন্য হুমকি: জামায়াত
১৫ বছরে আবারও ইতিহাস সূর্যবংশীর
১৫ বছরে আবারও ইতিহাস সূর্যবংশীর
সর্বাধিক পঠিত
শেখ হাসিনা যেদিক দিয়েই আসবেন সেদিক দিয়েই বরণ করবো: এসএম জিলানী
শেখ হাসিনা যেদিক দিয়েই আসবেন সেদিক দিয়েই বরণ করবো: এসএম জিলানী
তোমরা আমার চাকরিটা খাইও না, হাতজোড় করে শিক্ষার্থীদের অনুরোধ শিক্ষকের
তোমরা আমার চাকরিটা খাইও না, হাতজোড় করে শিক্ষার্থীদের অনুরোধ শিক্ষকের
উদ্বোধনের ১২ দিনেই ধসে পড়লো ৪৭০০ কোটির এক্সপ্রেসওয়ে
উদ্বোধনের ১২ দিনেই ধসে পড়লো ৪৭০০ কোটির এক্সপ্রেসওয়ে
খানজাহান আলী বিমানবন্দরে চীনা অর্থায়নের আভাস: প্রস্তাব পেলে একনেকে উপস্থাপনের আশ্বাস
খানজাহান আলী বিমানবন্দরে চীনা অর্থায়নের আভাস: প্রস্তাব পেলে একনেকে উপস্থাপনের আশ্বাস
এবার আর ‘ভুল’ নয়, যেসব বিষয়ে প্রাধান্য দিয়ে রাষ্ট্রপতি বানাবে বিএনপি
এবার আর ‘ভুল’ নয়, যেসব বিষয়ে প্রাধান্য দিয়ে রাষ্ট্রপতি বানাবে বিএনপি