সবুজ প্রবৃদ্ধির জন্য কৌশলগত অংশীদারত্বের ওপর জোর পরিবেশ উপদেষ্টার

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১০ এপ্রিল ২০২৫, ১৮:৫০আপডেট : ১০ এপ্রিল ২০২৫, ১৮:৫০

টেকসই উন্নয়ন ও বাণিজ্য নির্ভর সবুজ প্রবৃদ্ধিতে নেতৃত্ব দিতে প্রস্তুত বাংলাদেশ বলে জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বিভিন্ন উন্নত দেশের সঙ্গে বিস্তৃত অর্থনৈতিক অংশীদারত্ব গড়ে তোলার ওপর জোর দেন। রফতানিকারক ও ভোক্তা উভয়ের স্বার্থ রক্ষায় ভারসাম্যপূর্ণ ও অংশগ্রহণমূলক বাণিজ্য আলোচনার আহ্বান জানান।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) পান্থপথের পানি ভবনে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) এনহেন্স ইন্টিগ্রেটেড ফ্রেমওয়ার্কের (ইআইএফ) নির্বাহী পরিচালক রত্নাকর অধিকারের সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন তিনি।

বৈঠকে বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার সময়ে বাংলাদেশের বাণিজ্য স্থিতিশীলতা, আঞ্চলিক সহযোগিতা জোরদার ও সবুজ শিল্পখাতে বিনিয়োগ আকর্ষণের বিষয় নিয়ে আলোচনা হয়।

উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, বিকল্প রফতানি ও পরিবহন রুট গড়ে তুলতে হবে। অর্থনৈতিক স্বায়ত্তশাসন আমাদের টিকে থাকার প্রধান উপায়।

রত্নাকর অধিকারী বলেন, তৈরি পোশাকসহ প্রধান রফতানিখাতে বৈশ্বিক বাণিজ্যের পরিবর্তন বাংলাদেশের ওপর প্রভাব ফেলছে। আঞ্চলিক বাণিজ্য-নীতির পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে বাণিজ্য অংশীদারত্ব বৈচিত্র্যময় করা জরুরি। তিনি রফতানিমুখী শিল্প স্থাপনা দ্রুত তৈরি করার তাগিদ দেন।

রত্নাকর অধিকারী জানান, বাণিজ্য ও পরিবেশ নীতির সমন্বয়ের মাধ্যমে বাংলাদেশ আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নে প্রবেশ করতে পারে। তিনি বলেন, ইআইএফ সহায়তাপ্রাপ্ত দেশ গাম্বিয়ায় বাণিজ্য ও পরিবেশ মন্ত্রণালয়ের সমন্বয়ে সবুজ পুনরুদ্ধার পরিকল্পনা ও টেকসই শিল্প উন্নয়নের বিনিয়োগ প্রস্তাব তৈরি হয়েছে।

বৈঠকের শেষাংশে, উভয় পক্ষ টেকসই বাণিজ্য, আঞ্চলিক সহযোগিতা এবং সবুজ শিল্পে নতুন সমাধান অনুসন্ধানে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

/এসএনএস/এমকেএইচ/
সম্পর্কিত
ডব্লিউটিও নোটিফিকেশন বিষয়ে জাতীয় প্রশিক্ষণ শুরু, সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ
ডব্লিউটিও সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর
ক্যামেরুন গেছেন বাণিজ্যমন্ত্রী
সর্বশেষ খবর
কনসার্টের স্টেজে বসা নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ
কনসার্টের স্টেজে বসা নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ
অযোগ্যতার চেয়েও বিপজ্জনক আত্মঅজ্ঞতা 
অযোগ্যতার চেয়েও বিপজ্জনক আত্মঅজ্ঞতা 
ভারত যথেষ্ট সদিচ্ছা দেখিয়েছে, এখন বাংলাদেশের পালা: সাবেক হাইকমিশনার
ভারত যথেষ্ট সদিচ্ছা দেখিয়েছে, এখন বাংলাদেশের পালা: সাবেক হাইকমিশনার
দিলীপ থেকে শাহরুখ, শাকিব—আর কে হয়েছেন দেবদাস
দিলীপ থেকে শাহরুখ, শাকিব—আর কে হয়েছেন দেবদাস
সর্বাধিক পঠিত
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কারাগার থেকে মুক্তি পেয়েই হাসপাতালে এনসিপির সাবেক নেতা তানভীর
কারাগার থেকে মুক্তি পেয়েই হাসপাতালে এনসিপির সাবেক নেতা তানভীর