স্বর্ণের দামে বড় পতন

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২১ নভেম্বর ২০২৬, ২৩:১৭ আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ২৩:১৭

দেশের বাজারে স্বর্ণের দাম একের পর এক কমছে। গত ১০ মাসের ব্যবধানে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম কমেছে প্রায় ৯১ হাজার টাকা। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল রবিবার (২২ নভেম্বর) থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকায়। অথচ চলতি বছরের ৩০ জানুয়ারি একই পরিমাণ স্বর্ণের দাম উঠেছিল ২ লাখ ৮৬ হাজার টাকায়, যা দেশের ইতিহাসে তখন সর্বোচ্চ ছিল।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এবার প্রতি ভরিতে স্বর্ণের দাম কমছে ৬ হাজার ১৮১ টাকা। শনিবার (২১ নভেম্বর) রাতে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করে সংগঠনটি।

বাজুসের ঘোষণা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১৬ হাজার ৭১৫ টাকা। ২১ ক্যারেটের প্রতি গ্রাম ১৫ হাজার ৯৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি গ্রাম ১৩ হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি গ্রাম স্বর্ণের দাম ১১ হাজার ১৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

সেই হিসাবে ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়াবে ১ লাখ ৮৬ হাজার ২১৬ টাকা। ১৮ ক্যারেটের এক ভরি ১ লাখ ৫৯ হাজার ৯৭২ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম হবে ১ লাখ ৩০ হাজার ৩৪৫ টাকা।

সর্বোচ্চ দাম থেকে বড় পতন

স্বর্ণের বাজারে চলতি বছর বড় ধরনের উত্থান-পতন দেখা গেছে। গত ৩০ জানুয়ারি ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাফে ১৬ হাজার টাকা বেড়ে ২ লাখ ৮৬ হাজার টাকায় পৌঁছায়। বৈশ্বিক ভূরাজনৈতিক অস্থিরতা এবং আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়াকে তখন এই মূল্যবৃদ্ধির অন্যতম কারণ হিসেবে দেখা হয়।

তবে সর্বশেষ দর অনুযায়ী, সেই রেকর্ড দামের তুলনায় এখন এক ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম কমেছে ৯১ হাজার ৩৬ টাকা। অর্থাৎ সর্বোচ্চ দামের তুলনায় স্বর্ণের দাম কমেছে প্রায় ৩১ দশমিক ৮ শতাংশ।

স্বর্ণের দাম কমলেও অলংকার কিনতে ক্রেতাদের খরচ শুধু ঘোষিত বিক্রয়মূল্যের মধ্যে সীমাবদ্ধ থাকে না। এর সঙ্গে নকশা অনুযায়ী মজুরি যুক্ত হয়। ৩০ জানুয়ারির সর্বোচ্চ দামের সময় এক ভরি স্বর্ণের অলংকার তৈরি করতে ভ্যাট ও মজুরিসহ মোট খরচ প্রায় ৩ লাখ ১৭ হাজার টাকা পর্যন্ত পৌঁছেছিল।

আগের দিনও কমেছিল ১০ হাজার ৯৬৪ টাকা

এর আগে গত শুক্রবার (২০ নভেম্বর) ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১০ হাজার ৯৬৪ টাকা কমিয়ে ২ লাখ ১ হাজার ১৪৫ টাকা নির্ধারণ করেছিল বাজুস। ওই দিন সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়। এক দিনের ব্যবধানে আবারও দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।

রুপার দামও কমেছে

স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমিয়েছে বাজুস। নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি গ্রাম রুপার দাম নির্ধারণ করা হয়েছে ২৬০ টাকা। ২১ ক্যারেটের প্রতি গ্রাম ২৫০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি গ্রাম ২১৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি গ্রাম রুপার দাম ১৬৫ টাকা।

বাজুস জানিয়েছে, স্বর্ণ ও রুপার ঘোষিত বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। তাই ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। তবে অলংকারের নকশা অনুযায়ী মজুরি দিতে হবে।

পুরোনো স্বর্ণালংকার পরিবর্তন বা এক্সচেঞ্জের ক্ষেত্রে মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে নির্ধারিত দামের ওপর ৯ শতাংশ এবং পুরোনো স্বর্ণালংকার কেনার ক্ষেত্রে ১৫ শতাংশ বাদ দিতে হবে। এসব ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়ার সুযোগ নেই।

পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নতুন এই মূল্য কার্যকর থাকবে বলে জানিয়েছে বাজুস।

 

/জিএম/আইএএম/
সম্পর্কিত
স্বর্ণের দামে আবারও পতন, ভরিতে কমলো কত
ঘরে ২০ ভরি স্বর্ণ, কিন্তু জাকাত দেওয়ার টাকা নেই? আয়কর রিটার্নে কীভাবে দেখাবেন?
গতকালের পর আজ আবারও কমলো স্বর্ণের দাম
সর্বশেষ খবর
আরেক জেলায় বিএনপির মিছিলে হামলা আ.লীগের, ১৫টি গাড়ি ভাঙচুর: তিনটিতে আগুন
আরেক জেলায় বিএনপির মিছিলে হামলা আ.লীগের, ১৫টি গাড়ি ভাঙচুর: তিনটিতে আগুন
শেখ হাসিনাকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি, কী লেখা তাতে
শেখ হাসিনাকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি, কী লেখা তাতে
স্মৃতিচারণে আবেগাপ্লুত প্রধানমন্ত্রী, বললেন ‘এটাই ছিল মায়ের জীবনের শেষ অনুষ্ঠান’
স্মৃতিচারণে আবেগাপ্লুত প্রধানমন্ত্রী, বললেন ‘এটাই ছিল মায়ের জীবনের শেষ অনুষ্ঠান’
পাগলা মসজিদের দানবাক্সে মিললো ১৮ কোটি ২১ লাখ টাকা
পাগলা মসজিদের দানবাক্সে মিললো ১৮ কোটি ২১ লাখ টাকা
সর্বাধিক পঠিত
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
গাজীপুর-নারায়ণগঞ্জসহ সাত জেলায় ৪২ প্লাটুন আনসার মোতায়েন
গাজীপুর-নারায়ণগঞ্জসহ সাত জেলায় ৪২ প্লাটুন আনসার মোতায়েন
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন