কর্মকর্তাদের শেয়ার দেবে মিডল্যান্ড ব্যাংক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ এপ্রিল ২০২১, ১৬:১০আপডেট : ২২ এপ্রিল ২০২১, ১৬:১০

শেয়ারবাজারে আসতে প্রক্রিয়া শুরু করেছে চতুর্থ প্রজন্মের মিডল্যান্ড ব্যাংক। প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজারে তালিকাভুক্ত হতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে অনুমতি চেয়েছে ব্যাংকটি। ব্যাংকটি তাদের কর্মকর্তাদের মধ্যে ৩৫ লাখ শেয়ার বরাদ্দ দেওয়ার অনুমতি পেয়েছে। এর মাধ্যমে কর্মকর্তাদের মধ্যে স্বত্বমনোভাব গড়ে তুলতে চায় মিডল্যান্ড ব্যাংক।

জানা গেছে, ২০১৩ সালে কার্যক্রম শুরু করা মিডল্যান্ড ব্যাংক এ বছরের মধ্যে বাজারে তালিকাভুক্ত হতে চায়। এ জন্য বাংলাদেশ ব্যাংক থেকে অনুমোদন পেয়েছে ব্যাংকটি। সঙ্গে কর্মকর্তাদের মধ্যে সাড়ে ৩ কোটি টাকার ৩৫ লাখ শেয়ার বরাদ্দ দেওয়ার অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক ও বিএসইসি। তবে এখনও তালিকাভুক্ত হতে বিএসইসি থেকে চূড়ান্ত অনুমোদন পায়নি। আইপিওর মাধ্যমে ৭০ কোটি টাকা তুলতে চায় মিডল্যান্ড ব্যাংক।

এর আগে চতুর্থ প্রজন্মের এনআরবি কমার্শিয়াল ব্যাংক শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। এদিকে শেয়ারবাজারে আসতে আবেদন করেছে একই প্রজন্মের সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকও।

/জিএম/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি