ইইউ বাজারে রফতানি পণ্যের নায্যমূল্য নিশ্চিত করার আহবান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ অক্টোবর ২০২১, ০০:১৭আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ০০:১৯

বাংলাদেশের সবচেয়ে বড় রফতানি বাজার ইউরোপীয় ইউনিয়ন। ওই বাজারে পণ্যের নায্যমূল্য পাওয়ার বিষয়ে আহবান জানিয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার ব্রাসেলসে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও ইইউ’র এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক উইগ্যান্ড গুনারের বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে বিষয়টি উত্থাপন করা হয়।

বৈঠকের পর যৌথ বিবৃতিতে বলা হয়, সুরক্ষিত ও পরিবেশবান্ধব কারখানায় বিনিয়োগ করছে বাংলাদেশ। এই কারণে ওই বাজারে নায্যমূল্য নিশ্চিতের বিষয়ে জোর দেওয়া হয়েছে।

ইউরোপে শুল্কমুক্ত প্রবেশাধিকারের সবচেয়ে বড় উপকারভোগী বাংলাদেশ। এজন্য বাংলাদেশের প্রশংসা করেছে ইইউ। এ প্রেক্ষাপটে শ্রমখাতের জন্য বাংলাদেশে যে ন্যাশনাল অ্যাকশন প্ল্যান গ্রহণ করা হয়েছে সেটাকে স্বাগত জানানোর পাশাপাশি নির্দিষ্ট সময়ের মধ্যে পূর্ণ বাস্তবায়নের ওপরও জোর দিয়েছে ইইউ।

/এসএসজেড/এফএ/
সম্পর্কিত
ইউরোপীয় ইউনিয়নে রফতানি বাজার হারাচ্ছে বাংলাদেশ
হাম প্রতিরোধে ১ লাখ ৭৫ হাজার ইউরো দিবে ইইউ 
জামায়াত আমিরের সঙ্গে ইইউ ইলেকশন অবজারভেশন মিশন প্রতিনিধি দলের বৈঠক 
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে