দেশীয় বস্ত্র খাতে মূল্য সংযোজনের হার কমলো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মে ২০২২, ১৭:১৭আপডেট : ০৯ মে ২০২২, ১৭:১৭

দেশীয় বস্ত্র খাতে রফতানি প্রণোদনা বা নগদ সহায়তা প্রযোজ্যতার ক্ষেত্রে স্থানীয় মূল্য সংযোজনের হার ১০ শতাংশ কমানো হয়েছে। সোমবার (৯ মে) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো সার্কুলারে বলা হয়েছে, সরকারি সিদ্ধান্তক্রমে অবহিত করা যাচ্ছে যে, চলতি ২০২১-২০২২ অর্থবছরে বস্ত্র খাতে বিদ্যমান হারে রফতানি প্রণোদনা বা নগদ সহায়তা প্রদানে স্থানীয় মূল্য সংযোজন ন্যূনতম ২০ শতাংশ প্রযোজ্য হবে। বাংলাদেশ ব্যাংকের এ সংক্রান্ত আগের সার্কুলারে স্থানীয় মূল্য সংযোজন ন্যূনতম ৩০ শতাংশ নির্ধারণ করা ছিল।

নতুন সার্কুলারে বাংলাদেশ ব্যাংক বলেছে, ২০২১-২০২২ অর্থবছরে জাহাজিকৃত রফতানি চালানের বিপরীতে দাখিলকৃত অনিষ্পন্ন আবেদনগুলোসহ এ সার্কুলার জারির তারিখ থেকে পরবর্তী সময়ে দাখিলযোগ্য আবেদনের ক্ষেত্রে আলোচ্য নির্দেশনা কার্যকর হবে।

/জিএম/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি