জাল-জালিয়াতির মামলা নিষ্পত্তির আগে ঋণ অবলোপন নয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুন ২০২২, ১৭:০৯আপডেট : ০৭ জুন ২০২২, ১৭:০৯

প্রতারণা বা জাল-জালিয়াতির মাধ্যমে অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে দেওয়া ঋণের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। আর যত দিন এই বিষয়ে মামলা নিষ্পত্তি না হবে, ততদিন পর্যন্ত ওই ঋণ অবলোপন করা যাবে না। মঙ্গলবার (৭ জুন) এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ।

নির্দেশনায় বলা হয়, বিতরণ করা ঋণের সদ্ব্যবহার না করে ফান্ড ডাইভারশন করা, কিংবা জাল-জালিয়াতি বা প্রতারণার মাধ্যমে অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে দেওয়া ঋণের ক্ষেত্রে আর্থিক প্রতিষ্ঠানগুলো যথাযথ আইনানুগ ব্যবস্থা নেবে। ওই আইনি ব্যবস্থা নিষ্পত্তির আগে ঋণ, লিজ, বিনিয়োগের অর্থ অবলোপন করা যাবে না। অবলোপন সংক্রান্ত পর্বের অন্যান্য সব নির্দেশনা অপরিবর্তিত থাকবে।

উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের খেলাপি ঋণ সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২২ সালের মার্চ মাস শেষে ব্যাংকিং খাতের মোট বিতরণ করা ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৩ লাখ ২৯ হাজার ৭৩৫ কোটি টাকা। এর মধ্যে খেলাপিতে পরিণত হয়েছে ১ লাখ ১৩ হাজার ৪৪০ কোটি টাকা, যা মোট বিতরণ করা ঋণের ৮ দশমিক ৫৩ শতাংশ।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বশেষ খবর
ভুট্টায় প্রোটিন বাড়ানোর জিন আবিষ্কার চীনে, কমতে পারে পশুখাদ্যের দাম
ভুট্টায় প্রোটিন বাড়ানোর জিন আবিষ্কার চীনে, কমতে পারে পশুখাদ্যের দাম
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি