ডলারের দাম ৯৩ টাকা ভুয়া খবর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ সেপ্টেম্বর ২০২২, ১৩:৪১ আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২২, ১৩:৪১

দেশে ডলারের সংকট এখনও রয়েছে। ব্যাংকগুলো রেমিট্যান্স কিনছে প্রতি ডলার ১০৮ টাকা দরে। বিদেশে যাওয়ার জন্য কার্ব মার্কেট বা খোলা বাজারে গেলে ডলার কিনতে হচ্ছে ১১৪ টাকায়। কিন্তু গুগলের তথ্য বলছে, আজ রবিবার (১৮ সেপ্টেম্বর) প্রতি ডলার লেনদেন হচ্ছে ৯৩ টাকা ৯০ পয়সায়। এদিকে বাংলাদেশ ব্যাংকের ওয়েব সাইটে বলা হয়েছে, প্রতি ডলার এখন সর্বোচ্চ ১০৬ টাকা ৭৫ পয়সায় লেনদেন হচ্ছে। এ নিয়ে অনেকেই বিভ্রান্ত হচ্ছেন।

বাণিজ্যিক ব্যাংকের কর্মকর্তারা বলছেন, গুগলের তথ্য ভুয়া।  ব্যাংকে এখনও ডলার সংকট চলছে। ব্যাংক নিজেই ১০৮ টাকা দরে রেমিট্যান্স কিনছে।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারাও বলছেন গুগলের তথ্য সঠিক নয়। এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হাবিবুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, গুগলে যেটা শো করছে সেটি সঠিক নয়। কেউ হয়তো যুক্তরাজ্যের একটি ওয়েবসাইটে ৯৩ টাকার তথ্য দিয়েছে। সেখান কারণে গুগল এটা শো করছে। তিনি উল্লেখ করেন,  এখন ডলারের রেট ১০৬ টাকা। ব্যাংক লেনদেনে টাকা ও ডলারের বিনিময় হার

সম্প্রতি দেশে বৈদেশিক মুদ্রা বাজারের অস্থিতিশীলতা কমাতে  দেশে আসা রেমিট্যান্স প্রতিডলারে ১০৮ টাকা এবং রফতানি আয়ের ক্ষেত্রে ৯৯ টাকা নির্ধারণ করা হয়, যা গত ১২ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে ।

বাংলাদেশ ব্যাংকের পরামর্শে ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেদা) শীর্ষ নেতারা গত ১১ সেপ্টেম্বর এক সভায় বিভিন্ন লেনদেনে ডলারের সর্বোচ্চ দাম যেভাবে নির্ধারণ করেছেন, তাতে রফতানি আয়ের চেয়ে রেমিট্যান্স হয়ে আসা ডলারের দাম ৯ টাকা বেশি।

প্রসঙ্গত, বর্তমানে একই মুদ্রার মূল্য একেক জায়গায় একেক রকম। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স এলে ডলারের দাম দেওয়া হচ্ছে ১০৮ টাকা। একই ডলার রফতানির মাধ্যমে এলে তার দাম দেওয়া হচ্ছে ৯৯ টাকা। যখন আমদানির জন্য দেওয়া হচ্ছে তখন মূল্য ধরা হচ্ছে ১০৪ টাকা ৫০ পয়সা। আবার ফ্রিল্যান্সারসহ বিদেশ থেকে আসা অন্যান্য আয়ে সর্বোচ্চ ৯৯ টাকা দাম দিচ্ছে। যদিও ফ্রিল্যান্সার ও ডলার আয় করা অন্যান্য খাতের কর্মজীবীরা তাদের আয়ের জন্য আড়াই শতাংশ হারে সরকারি প্রণোদনা পাচ্ছেন। এছাড়া যখন কেউ বিদেশে চিকিৎসার জন্য ডলার কিনতে যাচ্ছেন তার কাছ থেকে রাখা হচ্ছে (খোলা বাজারে) ১১৪ টাকা।

আরও পড়ুন- ডলার এখন ‘বহুরূপী’

/জিএম/এফএস/
সম্পর্কিত
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
পদ্মা ব্যাংক বন্ধের সিদ্ধান্ত হয়নি: বাংলাদেশ ব্যাংক
আইএমএফের নতুন ঋণ পেতে বাংলাদেশের সামনে ৪ কঠিন শর্ত
সর্বশেষ খবর
স্কুল থেকেই শিশুদের বিদেশি ভাষা শেখানোর পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী
স্কুল থেকেই শিশুদের বিদেশি ভাষা শেখানোর পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী
সোনা জয়ের পর ভারতের নেতৃত্ব ছাড়লেন হারমানপ্রীত
সোনা জয়ের পর ভারতের নেতৃত্ব ছাড়লেন হারমানপ্রীত
সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা অনুমোদনহীন ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা অনুমোদনহীন ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
বন্দর থেকে জ্বালানির দাম, সরকারের অবস্থান জানালেন তথ্য উপদেষ্টা
বন্দর থেকে জ্বালানির দাম, সরকারের অবস্থান জানালেন তথ্য উপদেষ্টা
সর্বাধিক পঠিত
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
‘৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’ অডিও ভাইরাল: যুব অধিকারের সভাপতি বহিষ্কার
‘৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’ অডিও ভাইরাল: যুব অধিকারের সভাপতি বহিষ্কার
বিশ্বমঞ্চে চমক দেখালেন সাতক্ষীরার মেয়ে পারমিতা, মা বললেন ‘আনন্দ প্রকাশ করার মতো নয়’
বিশ্বমঞ্চে চমক দেখালেন সাতক্ষীরার মেয়ে পারমিতা, মা বললেন ‘আনন্দ প্রকাশ করার মতো নয়’