বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে আগ্রহী নাইজেরিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জানুয়ারি ২০২৩, ২৩:০৬আপডেট : ১৭ জানুয়ারি ২০২৩, ২৩:৩২

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক বাড়াতে আগ্রহী আফ্রিকার দেশ নাইজেরিয়া। মঙ্গলবার (১৭ জানুয়ারি) এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিনের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এ আগ্রহের কথা জানান ঢাকায় সফররত নাইজেরিয়া-বাংলাদেশ ট্রেড অ্যান্ড টেকনোলজি ফোরামের (এনবিটিটেএফ) সভাপতি রবার্টস মোসেস আচানিয়া।

প্রতিনিধি দলে আরও ছিলেন এনবিটিটিএফের সদস্য মি. লিওনার্ড, ন্যাশনাল আইডেনটিটি ম্যানেজমেন্ট কমিশনের মহাসচিব আবুবকর আলিও আজিজ, সদস্য গুমি আলিয়্যা আবুবকর।

বৈঠকে রবার্টস মোসেস আচানিয়া বলেন, বস্ত্র ও সিরামিক খাতে দুদেশের বাণিজ্য সম্ভাবনা অনেক বেশি। এই খাতগুলোর সম্প্রসারণে আমরা যৌথ উদ্যোগ খুঁজছি। নাইজেরিয়ায় গ্যাস, জ্বালানি তেল, স্বর্ণ, স্টিলসহ অন্যান্য খনিজ সম্পদ রয়েছে। সুতরাং সেখানে সম্ভাবনা প্রচুর।

২০২১-২২ অর্থবছরে নাইজেরিয়ায় ১৪.৬৪ মিলিয়ন ডলারের পণ্য রফতনি করেছে বাংলাদেশ। এর বিপরীতে আমদানির পরিমাণ ৪৭৬ দশমিক ৬৪ মিলিয়ন ডলার।

এমন তথ্য জানিয়ে এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, নাইজেরিয়াসহ আফ্রিকার দেশগুলোয় বাজার সম্ভাবনা রয়েছে। সরকারি ও বেসরকারি পর্যায়ে আরও বেশি উদ্যোগী হওয়া গেলে বাংলাদেশি পণ্যের বিশাল এক বাজার হতে পারে নাইজেরিয়া এবং আফ্রিকার অন্যান্য দেশ। বাংলাদেশি পণ্য সম্পর্কে ভালো ধারণা পেতে নাইজেরিয়ার প্রতিনিধি দলকে পূর্বাচলে চলমান ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা পরিদর্শনের আহ্বান জানান মো. জসিম উদ্দিন। এ ছাড়া প্রয়োজনীয় সুবিধা পেলে নাইজেরিয়া থেকে এলএনজি আমদানি করা যেতে পারে বলে জানান তিনি।

এ সময় আগামী মার্চে এফবিসিসিআইয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বাংলাদেশ বিজনেস সামিট সম্পর্কে প্রতিনিধি দলকে অবহিত করেন এফবিসিসিআই সভাপতি। পাশাপাশি নাইজেরিয়ার ব্যবসায়ীদের সামিটে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআইর সহসভাপতি এম এ মোমেন, মো. আমিন হেলালী, পরিচালক মো. নাসের, আবু হোসেন ভুঁইয়া রানু, উপদেষ্টা আবদুল হক, মহাসচিব মোহাম্মদ মাহফুজুল হক প্রমুখ।

/জিএম/এনএআর/
সম্পর্কিত
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
বাজেটের আগেই নতুন ধাক্কাবিদ্যুৎ-জ্বালানির দাম বাড়ায় মানুষের পকেটে বাড়তি চাপ 
মে মাসে রফতানি আয় ৪৪০ কোটি ডলার
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী