রফতানি উন্নয়ন তহবিলের সুদহার বাড়ালো বাংলাদেশ ব্যাংক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:১৩আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:১৩

রফতানি উন্নয়ন তহবিলের (ইডিএফ) সুদহার দশমিক ৫০ শতাংশ বাড়া‌নোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে এখন থেকে এ তহবিল থেকে ঋণ নি‌তে হ‌লে রফতানিকারকদের গুন‌তে হ‌বে সাড়ে ৪ শতাংশ সুদ। এ‌তদিন এ সু‌দের হার ছিল ৪ শতাংশ।

বুধবার (১ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে।

কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা অনুযায়ী, ১ ফেব্রুয়ারি থেকে রফতানি উন্নয়ন তহবিলের ঋণের বিপরীতে বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে ৩ শতাংশ সুদে অর্থ দেবে। আর বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে সাড়ে ৪ শতাংশ সুদে ঋণ নিতে হবে রফতানিকারকদের। এতদিন ইডিএফ থেকে ব্যাংকগুলো ২ দশমিক ৫ শতাংশ সুদে ঋণ নিয়ে রফতানিকারকদের কাছে ৪ শতাংশ সুদে ঋণ বিতরণ করতো।

২০২০ সালের ৭ এপ্রিল করোনাভাইরাস মহামারিতে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রথমবারের মতো ইডিএফ ঋণের সুদের হার ২ শতাংশে নামিয়ে আনে বাংলাদেশ ব্যাংক। তার আগে সুদের হার ছয় মাসের লন্ডন ইন্টার-ব্যাংক অফারড রেটের (লাইবর) সঙ্গে দেড় শতাংশ যুক্ত করে নির্ধারণ করা হতো।

সে ক্ষেত্রে লাইবর রেট প্রতিদিনই ওঠানামা করায় সুদের হার ৩ থেকে ৪ শতাংশের মতো পড়ে যেতো। করোনার সময় বাংলাদেশ ব্যাংক জানায়, ইডিএফ থেকে ঋণ নিলে লাইবর রেটের সঙ্গে কোনও সম্পর্ক থাকবে না। সুদের হার হবে সরাসরি ২ শতাংশ। রফতানিমুখি শিল্পের বিকাশ ও প্রসারের চলমান ধারা অব্যাহত রাখতে বৈদেশিক মুদ্রায় স্বল্প সুদে ঋণ সুবিধা দেওয়ার লক্ষ্যে ১৯৮৮ সালে রফতানি উন্নয়ন তহবিল গঠিত হয় এবং ১৯৮৯ সালে তহবিলটির যাত্রা শুরু হয়। ২০০৫ সালে তহবিলটি ১০ কোটিতে উন্নীত করা হয়। এরপর ধাপে ধাপে আকার বাড়িয়ে এখন ৭০০ কোটি ডলারে উন্নীত করেছে কেন্দ্রীয় ব্যাংক। এটি পুনঃঅর্থায়ন তহবিল। এই তহবিল থেকে রফতানিকারকরা ঋণ নিয়ে ২৭০ দিনের মধ্যে ফেরত দেন। ইডিএফ তহবিল থেকে সবচেয়ে বেশি ঋণ সুবিধা নিয়েছেন বিজিএমইএ সদস্যরা।

অবশ্য সম্প্রতি রফতানি খাতের উন্নয়নে দেশীয় মুদ্রায় ১০ হাজার কোটি টাকার একটি তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এই তহবিল থেকে ঋণ নেওয়ার জন্য গত ৩০ জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে ৪৯ ব্যাংক।

/জিএম/এমএস/
সম্পর্কিত
রফতানি কমছে, আমদানি বাড়ছেবড় বাণিজ্য ঘাটতির চাপ কীভাবে সামলাবে বাংলাদেশ 
পোশাক রফতানিতে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত, ভরসা এখন যুক্তরাষ্ট্র
সুগন্ধি চাল নিয়ে কী ঘটেছিল? দাম চড়তেই অর্ধেক হলো রফতানি কোটা
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
বানরের হাত থেকে রেহাই পেতে ডিসির কাছে আবেদন, দু্ই মাসেও কাজ হয়নি
বানরের হাত থেকে রেহাই পেতে ডিসির কাছে আবেদন, দু্ই মাসেও কাজ হয়নি
ইয়েমেনে ফের সংঘাতে বাড়ছে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা 
ইয়েমেনে ফের সংঘাতে বাড়ছে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা 
ভ্রমণের আগে অনলাইন রিভিউ কতটা বিশ্বাস করবেন
ভ্রমণের আগে অনলাইন রিভিউ কতটা বিশ্বাস করবেন
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন
দুর্নীতির দায়ে হয়েছিল শাস্তি, এবার ২৫৯৮ কোটি টাকার প্রকল্পের পরিচালক তিনি
দুর্নীতির দায়ে হয়েছিল শাস্তি, এবার ২৫৯৮ কোটি টাকার প্রকল্পের পরিচালক তিনি