মোবাইল ব্যাংকিংয়েই দেওয়া যাবে সর্বজনীন পেনশনের চাঁদা, চার্জ শতকরা ৭০ পয়সা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ আগস্ট ২০২৩, ২০:১১আপডেট : ২৮ আগস্ট ২০২৩, ২০:১১

 সর্বজনীন পেনশন কর্মসূচি (স্কিম) চালু করেছে সরকার। এই পেনশনের মাসিক চাঁদা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমেই পরিশোধ করতে পারবেন গ্রাহক। তবে এজন্য সার্ভিস চার্জ দিতে হবে শতকরা ৭০ পয়সা। অর্থাৎ কেউ স্কিমের ১ হাজার টাকা জমা দিলে তাকে চার্জ দিতে হবে ৭ টাকা।

সোমবার (২৮ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্ট এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

এর আগে গত ১৬ আগস্ট অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করে। অর্থ মন্ত্রণালয়ের পরিপত্র জারি করে সর্বজনীন পেনশন কর্মসূচি চালুর জন্য সব এমএফএস প্রতিষ্ঠানের ক্ষেত্রে অভিন্ন সার্ভিস চার্জ নির্ধারণ করে। অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনাটি সার্কুলার আকারে জারি করে দেশের মোবাইলে আর্থিক সেবা প্রদানকারী (এমএফএস) প্রতিষ্ঠানগুলোর কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এতে বলা হয়, সর্বজনীন পেনশন অনলাইনে রেজিস্ট্রেশন করে যে কোনও একটি পেনশন স্কিমে যুক্ত হতে পারবেন। ইতোমধ্যে সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও সরকারের অন্যান্য কার্যক্রমের নগদ অর্থ মোবাইলে বিতরণের জন্য অভিন্ন ক্যাশ আউট চার্জ শূন্য দশমিক ৭ শতাংশ নির্ধারণ করা আছে। সর্বজনীন পেনশন স্কিম সরকারের সামাজিক নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে এই সেবার চার্জও শূন্য দশমিক ৭ শতাংশ হবে।

অনলাইনে রেজিস্ট্রেশনের পর এমএফএসের মাধ্যমে পারসন টু গভর্নমেন্ট (পি টু জি) পদ্ধতিতে পেনশন হিসাবে টাকা জমা দেওয়া যাবে। মোবাইলে আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এসএমএস দিয়ে জমার বিষয়টি নিশ্চিত করবে।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের জারি করা সর্বজনীন পেনশন স্কিম বিধিমালা অনুযায়ী, এ কর্মসূচিতে যুক্ত হলে ৬০ বছর বয়সের পর থেকে আজীবন পেনশন সুবিধা পাবেন গ্রাহক। চাঁদা পরিশোধের পর তিনি মারা গেলে তার নমিনি বা উত্তরাধিকারী পেনশন পাবেন ১৫ বছর। শুরুতে চার শ্রেণির ব্যক্তি পেনশন কর্মসূচির আওতায় আসছেন। তারা হচ্ছেন- প্রবাসী বাংলাদেশি, বেসরকারি চাকরিজীবী, অপ্রাতিষ্ঠানিক খাতের কর্মী এবং অসচ্ছল ব্যক্তি। 

মাসিক চাঁদা ধরা হয়েছে সর্বনিম্ন ৫০০ টাকা, আর সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত। তবে কর্মসূচি পরিবর্তন এবং চাঁদার পরিমাণ বাড়ানোর সুযোগ থাকছে।

/জিএম/ইউএস/
সম্পর্কিত
মোবাইল ব্যাংকিং প্রতারণা এড়াতে যেসব সতর্কতা মেনে চলবেন
অনলাইন জুয়ায় প্রতিদিন কোটি টাকার কারবার, চক্রের ৬৬০০ এমএফএস অ্যাকাউন্ট
বাংলা কিউআরে যুক্ত হলো ‘নগদ’, ১০ লাখ মার্চেন্টে মিলবে পেমেন্ট সুবিধা
সর্বশেষ খবর
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের আগ্রহ ও অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের আগ্রহ ও অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
ভাড়া নেওয়ার পর বন্ধ থাকতো দরজা-জানালা, সেই ঘর থেকে ৩ লাশ উদ্ধার
ভাড়া নেওয়ার পর বন্ধ থাকতো দরজা-জানালা, সেই ঘর থেকে ৩ লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ