চলতি অর্থবছরেই বাংলাদেশে ২ বিলিয়ন ডলার ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৭আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১৩:২৩

চলতি ২০২৪-২৫ অর্থবছরেই বাংলাদেশকে ২ থেকে ৩ বিলিয়ন ডলারের ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদের সঙ্গে বৈঠকের পর দাতা সংস্থাটির দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজার এ কথা জানান।

বৈঠকের পর অর্থ উপদেষ্টা সাংবাদিকদের বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের রাষ্ট্র সংস্কারের উদ্যোগে সন্তুষ্ট বিশ্বব্যাংক। এই দাতা সংস্থাটি বাংলাদেশের সঙ্গে বিভিন্ন খাতে কাজ করতে আগ্রহী।

বিশ্বব্যাংক বাংলাদেশের ব্যাংক খাত পুনর্গঠনসহ জ্বালানি, বিদ্যুৎ, স্বাস্থ্য এবং বাজেট সহায়তা হিসেবে ঋণ দেবে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, এছাড়াও বাংলাদেশে সাম্প্রতিক বন্যার ক্ষতি নিরূপণ করে, সেখানেও আর্থিক সহায়তা করবে বিশ্বব্যাংক। রোহিঙ্গা ইস্যুতেও বাংলাদেশের সঙ্গে কাজ করবেন তারা।

পরে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজার জানান, আগামী জুনের মধ্যে ২ থেকে ৩ বিলিয়ন ডলারের ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক; যা বাংলাদেশের জাতীয় বাজেট সহায়তা, জ্বালানি ও বিদ্যুৎ খাতসহ ব্যাংক পুনর্গঠনে ব্যবহার হবে।

বাংলাদেশের সঙ্গে বিশ্বব্যাংক দীর্ঘদিন ধরে অর্থনৈতিক খাতে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতেও বাংলাদেশের জন্য তাদের এই সহায়তা অব্যাহত থাকবে।

/এসআই/ইউএস/
সম্পর্কিত
অর্থনীতিতে নারীর ক্ষমতায়নে পিছিয়ে বাংলাদেশ
এলএনজি আমদানিতে বাংলাদেশকে আরও ৩৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
জ্বালানির দাম ২৪ শতাংশ বাড়ার আশঙ্কা বিশ্বব্যাংকের
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি