অনলাইনে রিটার্ন দাখিল করেছেন ১৭ লাখের বেশি করদাতা: এনবিআর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০২৫, ১৬:০২আপডেট : ০১ জুলাই ২০২৫, ১৬:০২

২০২৪-২৫ অর্থবছরে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করেছেন ১৭ লাখ ১২ হাজার ৪৯২ জন করদাতা। গত বছরের তুলনায় এই সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

মঙ্গলবার (১ জুলাই) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, করসেবা ডিজিটালাইজেশনের আওতায় আয়কর রিটার্ন দাখিল প্রক্রিয়া সহজ ও করদাতাবান্ধব করায় করদাতারা স্বতঃস্ফূর্তভাবে অনলাইনে রিটার্ন দাখিলে অংশ নিচ্ছেন। অনলাইনে রিটার্ন দাখিলের জন্য এ সময়ের মধ্যে নিবন্ধন করেছেন আরও ২১ লাখ ৬৫ হাজার ৩২১ জন করদাতা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সব প্রকার আয়কর সেবা করদাতাদের দোরগোড়ায় পৌঁছে দিতে এনবিআর প্রতিজ্ঞাবদ্ধ। অনলাইনভিত্তিক রিটার্ন দাখিল ব্যবস্থা কর ব্যবস্থাপনায় এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে কাজ করছে।

এনবিআর আরও জানায়, করদাতারা বছরজুড়েই অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে পারছেন এবং সঙ্গে সঙ্গে পাচ্ছেন অনলাইন আয়কর সনদ। পাশাপাশি, যদি রিটার্নে কোনও ভুল বা ত্রুটি পরিলক্ষিত হয়, তবে নতুন আয়কর আইন ২০২৩-এর ১৮০(১) ধারায় মূল রিটার্ন দাখিলের ১৮০ দিনের মধ্যে সংশোধিত রিটার্ন দাখিলের সুযোগ রয়েছে। এটি করদাতারা ঘরে বসেই অনলাইনে সম্পন্ন করতে পারছেন।

অনলাইনে আয়কর রিটার্ন দাখিলকারী সম্মানিত করদাতাদের ধন্যবাদ জানিয়েছে এনবিআর। একইসঙ্গে ভবিষ্যতেও রিটার্ন দাখিল ও সনদপ্রাপ্তির জন্য করদাতাদের বছরব্যাপী অনলাইন সেবা গ্রহণে উৎসাহিত করেছে প্রতিষ্ঠানটি।

/জিএম/আরআইজে/
সম্পর্কিত
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
চট্টগ্রাম বন্দরের জট কমাতে শতাধিক পণ্যবাহী কন্টেইনার নিলামে
ছয় লাখ কোটি টাকার লক্ষ্য, এত টাকা আসবে কোথা থেকে
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী