আগামী অর্থবছরে অর্থনীতির আকার আরও বাড়তে পারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৩ এপ্রিল ২০২৬, ১৭:৩২আপডেট : ১৩ এপ্রিল ২০২৬, ১৭:৩২

আগামী অর্থবছরে দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) হিসাবের ভিত্তি বছর পরিবর্তন করা হবে। ২০২৫-২৬ অর্থবছরকে নতুন ভিত্তি বছর হিসেবে নির্ধারণ করা হচ্ছে। এর ফলে দেশের অর্থনীতির পরিসংখ্যানগত আকার আরও বড় হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

সোমবার (১৩ এপ্রিল) আগারগাঁওয়ের জাতীয় পরিসংখ্যান ভবনে জিডিপি হিসাবসংক্রান্ত এক সেমিনারে এই তথ্য জানানো হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ  সাকি।  

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) উপপরিচালক তোফায়েল আহমদ। তিনি জানান, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সাধারণত প্রতি ১০ বছর পরপর জিডিপির ভিত্তি বছর হালনাগাদ করা হয়। এর অংশ হিসেবেই নতুন অর্থবছর থেকে ভিত্তি বছর পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। 

তিনি আরও বলেন, “ভিত্তি বছর পরিবর্তনের সময় অর্থনীতিতে নতুনভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠা খাতগুলো যুক্ত করা হয়। একই সঙ্গে যেসব খাতের গুরুত্ব কমে যায় বা বাস্তবে আর অর্থনৈতিক অবদান নেই, সেগুলো পরিসংখ্যান থেকে বাদ দেওয়া হয়।”  

জমি কেনা জিডিপিতে কেন বিনিয়োগ নয়, ব্যাখ্যা দিলেন বিবিএস কর্মকর্তা 

সেমিনারে জিডিপি হিসাবের পদ্ধতি ব্যাখ্যা করতে গিয়ে তোফায়েল আহমদ বলেন, “জমি কেনা বড় ধরনের বিনিয়োগ মনে হলেও তা জিডিপির হিসাবে বিনিয়োগ হিসেবে ধরা হয় না। কারণ এতে নতুন উৎপাদন সৃষ্টি হয় না, কেবল মালিকানা পরিবর্তন ঘটে। অপরদিকে একটি ফলের গাছ রোপণকে বিনিয়োগ হিসেবে গণনা করা হয়। কারণ ওই গাছ ভবিষ্যতে নিয়মিত উৎপাদন— অর্থাৎ ফল— সরবরাহ করে, যা অর্থনৈতিক কর্মকাণ্ডে অবদান রাখে।”  

“তথ্য-উপাত্ত হতে হবে নির্ভরযোগ্য” 

প্রধান অতিথির বক্তব্যে জোনায়েদ  সাকি বলেন, “তথ্য-উপাত্ত অবশ্যই নির্ভরযোগ্য হতে হবে। তিনি বলেন, “কোনও গালগল্প চলবে না। বর্তমান সরকার নির্দেশ দিয়ে কোনও তথ্য-উপাত্ত তৈরি করতে চায় না। যথার্থ তথ্য ও উপাত্তের ওপরই দেশের অর্থনীতিকে দাঁড় করাতে হবে।”  

দেশের বিকাশমান অর্থনীতির বাস্তব চিত্র তুলে ধরতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে (বিবিএস) প্রাতিষ্ঠানিকভাবে আরও শক্তিশালী করা প্রয়োজন বলেও জানান তিনি।  

বিবিএসের অবস্থান 

বিবিএসের মহাপরিচালক মো. ফরহাদ সিদ্দিক বলেন, “জিডিপি হিসাব পদ্ধতি ও প্রক্রিয়া সম্পর্কে অংশীজনদের অবহিত করতেই এই সেমিনারের আয়োজন করা হয়েছে।” তিনি আশা প্রকাশ করেন, নতুন ভিত্তি বছর ব্যবহারের মাধ্যমে দেশের অর্থনৈতিক কাঠামোর আরও বাস্তবসম্মত চিত্র পাওয়া যাবে। 

/জিএম/এসটি/ 
সম্পর্কিত
পোশাক খাতে মুনাফা কমছে কেন? 
বিদেশি বিনিয়োগে প্রথম টার্মিনাল নির্মাণ শুরু, অর্থনীতিতে নতুন মাইলফলক
২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া ও ভিয়েতনামকে টপকাবে বাংলাদেশ: আইএমএফ
সর্বশেষ খবর
আহত জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রিজভী
আহত জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রিজভী
খেলাধুলাসহ প্রতিটি ক্ষেত্রে ছেলে-মেয়েদের সমান অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান রিজভীর
খেলাধুলাসহ প্রতিটি ক্ষেত্রে ছেলে-মেয়েদের সমান অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান রিজভীর
আরও নতুন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন কী
আরও নতুন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন কী
অপ্রিয় হওয়ার সাহসিকতা ।। ইচিরো কিশিমি এবং ফুমিটাকি কোগা
ধারাবাহিক উপন্যাস।। পর্ব—৫অপ্রিয় হওয়ার সাহসিকতা ।। ইচিরো কিশিমি এবং ফুমিটাকি কোগা
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ