বিনা পরোয়ানায় গ্রেফতার ও রিমান্ড নিয়ে আপিলের রায় প্রকাশ

বাংলা টিবিউন রিপোর্ট
১০ নভেম্বর ২০১৬, ১২:৩৭আপডেট : ১০ নভেম্বর ২০১৬, ১২:৩৭

হাইকোর্ট বিনা পরোয়ানায় গ্রেফতার ও পুলিশি রিমান্ড প্রশ্নে ১৩ বছর আগে দেওয়া হাইকোর্টের রায় বহাল রেখে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়েছে।
বৃহস্পতিবার প্রধান বিচারপতি এস কে সিনহাসহ আপিল বিভাগের চার বিচারপতির স্বাক্ষরের পর এই রায় প্রকাশ করা হয়।পূর্ণাঙ্গ রায়টি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
২০০৩ সালের ৭ এপ্রিল বিচারপতি মো. হামিদুল হকের নেতৃত্বাধীন বেঞ্চ ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার ও রিমান্ড সংক্রান্ত ১৬৭ ধারার বিধান ৬ মাসের মধ্যে সংশোধনের রায় দিয়েছিলেন।
এর আগে গত ২৪ মে আপিল বিভাগ ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারা অনুযায়ী বিনা পরোয়ানায় গ্রেফতার এবং ১৬৭ ধারায় পুলিশ রিমান্ড প্রশ্নে রাষ্ট্রের আপিল খারিজ করে দেন।
১৯৯৮ সালে ডিবি পুলিশ ঢাকার সিদ্ধেশ্বরী এলাকা থেকে ইন্ডিপেনডেন্ট ইউনির্ভাসিটির ছাত্র শামীম রেজা রুবেলকে ৫৪ ধারায় গ্রেফতার করে। পরে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় রুবেল মারা যান।পুলিশ হেফাজতে রুবেলের মৃত্যুর ঘটনায় বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)সহ কয়েকটি মানবাধিকার সংগঠনের রিট আবেদন দায়ের করে।
/ইউআই  /এপিএইচ/

আরও পড়ুন:
দুর্নীতি মামলায় আদালতে খালেদা জিয়া

সম্পর্কিত
সর্বশেষ খবর
ভেনেজুয়েলার তেলের নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
ভেনেজুয়েলার তেলের নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
রান্নাঘরের ফ্রিজে টয়লেট পেপার ট্রেন্ড! কারণ জানলে অবাক হবেন
রান্নাঘরের ফ্রিজে টয়লেট পেপার ট্রেন্ড! কারণ জানলে অবাক হবেন
কাপ্তাইয়ের সীতাপাহাড়ে পথ হারানো ৪ পর্যটক উদ্ধার
কাপ্তাইয়ের সীতাপাহাড়ে পথ হারানো ৪ পর্যটক উদ্ধার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এখনও ২৩ কিলোমিটার দীর্ঘ যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এখনও ২৩ কিলোমিটার দীর্ঘ যানজট
সর্বাধিক পঠিত
জীবিত থাকতেই চল্লিশার আয়োজন করলেন এক ব্যক্তি, যা বললেন মুফতি
জীবিত থাকতেই চল্লিশার আয়োজন করলেন এক ব্যক্তি, যা বললেন মুফতি
মতিঝিল আইডিয়াল স্কুলে হচ্ছে কী
মতিঝিল আইডিয়াল স্কুলে হচ্ছে কী
গুলশানে স্পার আড়ালে ‘অনৈতিক কারবার’, নেপথ্যে কারা
গুলশানে স্পার আড়ালে ‘অনৈতিক কারবার’, নেপথ্যে কারা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১২ কিলোমিটার দীর্ঘ যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১২ কিলোমিটার দীর্ঘ যানজট
জাতিসংঘ মহাসচিবের কাছে পরিচয়পত্র পেশ করলেন আইরিন খান
জাতিসংঘ মহাসচিবের কাছে পরিচয়পত্র পেশ করলেন আইরিন খান