ডিএসইতে প্রধান সূচক ৪২, সিএসইতে কমেছে ৯৬ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:৩৮আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:০২

ডিএসই ও সিএসই সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত কার্যদিবসের চেয়ে  সূচক ও লেনদেন উভয়িই কমে শেষ হয়েছে এ দিনের লেনদেন কার্যক্রম।  এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪২ দশমিক ২৬ পয়েন্ট এবং সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ৯৬ দশমিক ২৫ পয়েন্ট কমেছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৭১৯ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭৯১ কোটি ২৬ লাখ।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৬৭৭ কোটি ৯৬ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৭৪৫ কোটি ৯৬ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৬৮ কোটি ৩ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৪২ দশমিক ২৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৩২২ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ দশমিক ৪৩ পয়েন্ট কমে ১ হাজার ২৪৯ পয়েন্টে এবং ৪ দশমিক ৪৮ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে এক হাজার ৯৫২ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮০টির, কমেছে ২২৭টির এবং কোনও পরিবর্তন হয়নি ২১টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- সাইফ পাওয়ার, বেক্সিমকো লিমিটেড, লংকা-বাংলা ফাইন্যান্স, ইসলামী ব্যাংক, এসিআই ফর্মুলা, অ্যাপোলো ইস্পাত, ন্যাশনাল ব্যাংক, আরএসআরএম স্টিল, বেক্সফার্মা এবং লাফার্জ সুরমা সিমেন্ট।
রবিবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৪১ কোটি ৫০ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৪৫ কোটি ২৭ লাখ টাকা টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন কমেছে ৩ কোটি ৭৭ লাখ টাকার বেশি।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৯৬ দশমিক ২৫ পয়েন্ট কমে ৯ হাজার ৯৬৭ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১৬২ দশমিক ১১ পয়েন্ট কমে ১৬ হাজার ৪৪০ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ১১ দশমিক ২৫ পয়েন্ট কমে ১ হাজার ২০৯ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৬০ দশমিক ৮৮ পয়েন্ট কমে ১৪ হাজার ৪৪৬ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৫৮টির, কমেছে ১৮০টির এবং কোনও পরিবর্তন হয়নি ৯টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- লংকা-বাংলা ফাইন্যান্স,  বেক্সিমকো লিমিটেড, ন্যাশনাল ব্যাংক, ইসলামী ব্যাংক, কেয়া কসমেটিকস, অ্যাপোলো ইস্পাত, এসিআই ফর্মুলা, জেনারেশন নেক্সট, সাইফ পাওয়ার এবং লাফার্জ সুরমা সিমেন্ট।
/এসএনএইচ/

সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের