ডিএসইর প্রধান সূচক ৩৩, সিএসইতে বেড়েছে ৬২ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মার্চ ২০১৭, ১৫:৩২আপডেট : ০৭ মার্চ ২০১৭, ১৫:৩২

ডিএসই ও সিএসই সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত কার্যদিবসের চেয়ে সূচক ও লেনদেন উভয়ই বেড়ে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৩ দশমিক ৬৫ পয়েন্ট এবং সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ৬২ দশমিক ০২ পয়েন্ট বেড়েছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে এক হাজার ১৯০ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল এক হাজার ১৫ কোটি ৭৯ লাখ।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে এক হাজার ১২৭ কোটি ৫৬ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৯৬১ কোটি ৮ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ১৬৬ কোটি ৪৮ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩৩ দশমিক ৬৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৬২২ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ দশমিক ১৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩০৭ পয়েন্টে এবং ১৪ দশমিক ৫১ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ২ হাজার ৩১ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৬২টির, কমেছে ১১৯টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪৯টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- লংকা-বাংলা ফাইন্যান্স, জিপিএইচ ইস্পাত, ইসলামী ব্যাংক, পেনিনসুলা হোটেল, বারাকা পাওয়ার, ব্র্যাক ব্যাংক, অ্যাপোলো ইস্পাত, সেন্ট্রাল ফার্মা, আরএসআরএম স্টিল এবং বেক্সিমকো লিমিটেড।
মঙ্গলবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৬২ কোটি ৯৫ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৫৪ কোটি ৭১ লাখ টাকা টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন বেড়েছে ৮ কোটি ২৪ লাখ টাকার বেশি।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৬২ দশমিক ০২ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৫৫৬ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৯৯ দশমিক ৬৮ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৪০৬ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ১০ দশমিক ৪৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৭৪ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৭৭ দশমিক ৯০ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ১২২ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৫১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৩টির, কমেছে ৯৪টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৪টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বেক্সফার্মা, লংকা-বাংলা ফাইন্যান্স, অ্যাপোলো ইস্পাত, ইসলামী ব্যাংক, জিপিএইচ ইস্পাত, আইপিডিসি, বেক্সিমকো লিমিটেড, পেনিনসুলা হোটেল, ফার কেমিক্যাল এবং পিডিএল।
/এসএনএইচ/

সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি