ডিএসইতে ১০৮ কোটি, সিএসইর লেনদেন কমেছে প্রায় ১৬ কোটি টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মার্চ ২০১৭, ১৫:৫২আপডেট : ২০ মার্চ ২০১৭, ১৫:৫২

ডিএসই ও সিএসই সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত কার্যদিবসের চেয়ে লেনদেন কমে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসইতে লেনদেন কমেছে ১০৮ কোটি ৪০ লাখ টাকা এবং সিএসইতে কমেছে ১৫ কোটি ৮৩ লাখ টাকা।

তবে এদিন উভয় স্টক এক্সচেঞ্জের সূচকে মিশ্র প্রবণতা লক্ষ্য করা গেছে। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ০ দশমিক ২৬ পয়েন্ট বাড়লেও সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ১৩ দশমিক ৬৬ পয়েন্ট কমেছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে এক হাজার ৫১ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল এক হাজার ১৭৫ কোটি ৭৫ লাখ।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৯৯৫ কোটি ৪০ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল এক হাজার ১০৩ কোটি ৭৫ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ১০৮ কোটি ৩৫ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ০ দশমিক ২৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৬৯৫ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ দশমিক ৬১ পয়েন্ট কমে ১ হাজার ৩০৫ পয়েন্টে এবং ৪ দশমিক ৭৭ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ২ হাজার ৬১ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৬টির, কমেছে ১৭৩টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪৬টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- আইএফআইসি ব্যাংক, সিটি ব্যাংক, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, আরএসআরএম স্টিল, এবি ব্যাংক, লংকা-বাংলা ফাইন্যান্স, ন্যাশনাল পলিমার, বেক্সিমকো লিমিটেড, বেক্স ফার্মা এবং এসিআই ফরমুলেশন।
সোমবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৫৬ কোটি ১৭ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ৭২ কোটি টাকা টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন কমেছে ১৫ কোটি ৮৩ লাখ টাকার বেশি।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ১৩ দশমিক ৫৫ পয়েন্ট কমে ১০ হাজার ৭১৫ পয়েন্টে, সিএএসপিআই সূচক ২০ দশমিক ৪৪ পয়েন্ট কমে ১৭ হাজার ৬৮৬ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ০ দশমিক ৭৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৯৯ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ২৬ দশমিক ৭৫ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৩৯৭ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৫১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৬টির, কমেছে ১৪৬টির এবং কোনও পরিবর্তন হয়নি ২৯টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- আইএফআইসি ব্যাংক, এবি ব্যাংক,  বেক্সিমকো লিমিটেড, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, সিটি ব্যাংক, লাফার্জ সুরমা সিমেন্ট, বেক্স ফার্মা, আরএসআরএম স্টিল, ন্যাশনাল ব্যাংক এবং ইসলামী ব্যাংক।
/এসএনএইচ/

সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী