আগামী বছরের মধ্যে সব শিল্প প্রতিষ্ঠানে গ্যাস: অর্থমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুন ২০১৭, ১৭:১৪আপডেট : ০১ জুন ২০১৭, ১৭:১৪

জাতীয় সংসদে ২০১৭-২০১৮ অর্থবছরের বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সরকার আগামী বছরের মধ্যে দেশের সব শিল্প প্রতিষ্ঠানে গ্যাস সরববরাহ করতে সক্ষম হবে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৃহস্পতিবার (১ জুন) ২০১৭-১৮ অর্থ বছরের বাজেট বক্তৃতায় তিনি এ তথ্য জানান।  এ সময় গ্যাস সঙ্কট নিরসনে মন্ত্রী সরকারের পরিকল্পনার কথাও জানান।
অর্থমন্ত্রী তার বক্তৃতায় বলেন, ‘দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটানোর লক্ষ্যে স্বল্পতম সময়ের মধ্যে এলএনজি (লিকুইড প্রেট্রোলিয়াম গ্যাস) আমদানির কার্যক্রম চলমান আছে। এর অংশ হিসেবে মহেলখালীতে বিল্ড, ওউন, অপারেট অ্যান্ড ট্রান্সফার (বিওওটি) পদ্ধতিতে একটি ‘ফ্লটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট’ (এফএসআরইউ)  ভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপনের জন্য ইতোমধ্যে টার্মিনাল ব্যবহার এবং বাস্তবায়ন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আমরা আশা করছি ২০১৮ সালের শেষ নাগাদ সকল শিল্প প্রতিষ্ঠানে গ্যাস সরবরাহে আমরা সক্ষম হবো।’

বক্তৃতায় বিদ্যুত খাতের উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘২০০৯ সালের জানুয়ারিতে দেশের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ছিলো চার হাজার ৯৪২ মেগাওয়াট। বর্তমানে তা বেড়ে ১৫ হাজার ৩৭৯ মেগাওয়াটে উন্নীত হয়েছে।  এ সময়ে বিদ্যুতের সিস্টেম লস ১৫ দশমিক ৬ শতাংশ থেকে ৯ দশমিক ৩ শতাংশে নামিয়ে আনা সম্ভব হয়েছে।’

/ইএইচএস/এসএমএ/

আরও পড়ুন

সম্পর্কিত
ডেসকো এলাকায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ দ্রুত সম্প্রসারণের উদ্যোগ
তিতাসে নতুন কূপ উদ্বোধন, দৈনিক মিলবে ১৬ মিলিয়ন ঘনফুট গ্যাস
দোকানের ছাদেই হবে বিদ্যুৎকেন্দ্র 
সর্বশেষ খবর
সৌদি সমর্থনে হুথিদের বিরুদ্ধে হামলা চালাবে না তুরস্ক
সৌদি সমর্থনে হুথিদের বিরুদ্ধে হামলা চালাবে না তুরস্ক
তেজগাঁও কলেজের মসজিদ থেকে আটকদের বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
তেজগাঁও কলেজের মসজিদ থেকে আটকদের বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
সর্দি-কাশি ভেবে বসে থাকবেন না, যে লক্ষণ নিউমোনিয়ার ইঙ্গিত
সর্দি-কাশি ভেবে বসে থাকবেন না, যে লক্ষণ নিউমোনিয়ার ইঙ্গিত
মাদ্রাসা অধ্যক্ষকে গুম-হত্যা: ৫ পুলিশের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলো ট্রাইব্যুনাল
মাদ্রাসা অধ্যক্ষকে গুম-হত্যা: ৫ পুলিশের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলো ট্রাইব্যুনাল
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিম হত্যার রহস্য উদঘাটন করেছে বলে দাবি পুলিশের
অপ্রতিম হত্যার রহস্য উদঘাটন করেছে বলে দাবি পুলিশের