বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নিয়োগে সার্চ কমিটি

বাংলা ট্র্রিবিউন রিপোর্ট
২৪ ডিসেম্বর ২০১৭, ১৬:০৮আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৭, ১৬:১৪


বাংলাদেশ ব্যাংক পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদকে প্রধান করে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর (ডিজি) নিয়োগের জন্য বাছাই (সার্চ) কমিটি গঠন করেছে সরকার। কমিটি যোগ্য প্রার্থী বাছাই করে নিয়োগের জন্য সরকারের কাছে সুপারিশ করবে। সেই সুপারিশের ভিত্তিতে সরকার বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নিয়োগ দেবে। অর্থ মন্ত্রণালয়ের এক আদেশে এ কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান জায়েদ বখত এবং বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক কে এ এস মুরশিদ। এ ছাড়া সদস্য সচিব করা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তাকে।

কমিটি ২০১৮ সালের প্রথমদিন ১ জানুয়ারি থেকেই কাজ শুরু করবে। আগের মতোই আগ্রহীদের কাছ থেকে আবেদন আহ্বান করে সাক্ষাৎকার নেওয়ার পর সুপারিশ করা হবে।

উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশ ব্যাংকে ব্যাংকে ডেপুটি গভর্নরের চারটি পদ থাকলেও কর্মরত আছেন তিনজন। এর মধ্যে আগামী ৩১ জানুয়ারি ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরীর মেয়াদ শেষ হচ্ছে। অপর ডেপুটি গভর্নর আবু হেনা মোহা. রাজী হাসানের মেয়াদও শেষ হবে ২০১৮ সালের ১০ সেপ্টেম্বর।

গত বছরের ফেব্রুয়ারিতে রিজার্ভ চুরির ঘটনার পর সরকার বাংলাদেশ ব্যাংকের দুই ডিজি আবুল কাসেম ও নাজনীন সুলতানাকে সরিয়ে দেয়। ওই বছরের ১৬ মার্চ বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নিয়োগের জন্য কাজী খলীকুজ্জমান আহমদকে প্রধান করে সার্চ কমিটি করে সরকার। কমিটি তিনজনের নাম সুপারিশ করলে ২০১৬ সালের ৪ ডিসেম্বর ডেপুটি গভর্নর হিসেবে ব্যাংকের নির্বাহী পরিচালক এস এম মনিরুজ্জামানকে নিয়োগ দেওয়া হয়।

/এসআই/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি