যেসব কারখানা চালু রাখা যাবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মার্চ ২০২০, ১৮:৩১আপডেট : ২৭ মার্চ ২০২০, ১৯:০৯

মাস্ক তৈরিতে ব্যস্ত কারখানার কর্মীরা, ছবিটি ইন্টারনেট থেকে সংগৃহীত করোনাভাইরাস প্রতিরোধে জরুরি অপরিহার্য পণ্য উৎপাদনকারী গার্মেন্ট কারখানা চালু রাখা যাবে। শুক্রবার (২৭ মার্চ) তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য তুলে ধরা হয়েছে। গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাভাইরাস প্রতিরোধে জরুরি অপরিহার্য পণ্য, যেমন— পিপিই, মাস্ক হ্যান্ডওয়াশ, ওষুধপত্র উৎপাদনের কার্যক্রম যেসব কারখানায় চলমান রয়েছে, সেসব কলকারখানার মালিকদের শ্রমিকের প্রয়োজনীয় সুরক্ষা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা সাপেক্ষে প্রয়োজনবোধে কলকারখানা চালু রাখতে পারবেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৬ মার্চ তৈরি পোশাক কারখানা বন্ধ করার বিষয়ে প্রচারিত এবং প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে, যেসব রফতানিমুখী শিল্পপ্রতিষ্ঠানের আন্তর্জাতিক ক্রয় আদেশ বহাল রয়েছে এবং করোনাভাইরাস প্রতিরোধে জরুরি অপরিহার্য পণ্য উৎপাদনের কার্যক্রম চলমান রয়েছে , সেসব কলকারখানা শ্রমিকদের প্রয়োজনীয় সুরক্ষা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতকরণ সাপেক্ষে প্রয়োজনে চালু রাখতে পারবে। এ বিষয়ে বিজিএমইএ সব ধরনের সহযোগিতার আশ্বাস দিচ্ছে।

/জিএম/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত
নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস উদযাপন করলো জেএমআই গ্রুপ
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস উদযাপন করলো জেএমআই গ্রুপ
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে জাতিসংঘ দূতের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে জাতিসংঘ দূতের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা
বংশালের ঐতিহাসিক পুকুর পাড় সংরক্ষণের উদ্যোগ ডিএসসিসি প্রশাসকের  
বংশালের ঐতিহাসিক পুকুর পাড় সংরক্ষণের উদ্যোগ ডিএসসিসি প্রশাসকের  
সর্বাধিক পঠিত
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার