ফ্যাসিস্ট হটানোর পরে দেশে আবার সন্ত্রাস-চাঁদাবাজি শুরু হয়েছে: নাহিদ ইসলাম

পঞ্চগড় প্রতিনিধি
০৪ জুলাই ২০২৫, ১৭:৫৪আপডেট : ০৪ জুলাই ২০২৫, ২৩:০৩

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘এই গণঅভ্যুত্থানের পরে আমাদের প্রত্যাশা, দেশটাকে আমরা নতুন করে গড়বো। বৈষম্যহীন, ইনসাফের ভিত্তিতে, সম্প্রীতির ভিত্তিতে দেশটাকে আমরা গড়ে তুলবো। চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত একটা দেশ হবে। কিন্তু অভ্যুত্থানের পরে, ফ্যাসিস্ট হটানোর পরে দেশে আবার সন্ত্রাস-চাঁদাবাজি শুরু হয়েছে।‘

শুক্রবার দুপুরে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় এনসিপির অফিস উদ্বোধনের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ সময় নাহিদ ইসলাম আরও বলেন, ‘যুব সমাজকে আবার অধঃপতনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা কি এইজন্য স্বৈরাচারের পতন ঘটিয়েছিলাম? আমরা চাই, প্রত্যেক উপজেলাকে সন্ত্রাস-চাঁদাবাজমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে। আপনারা যারা মুরুব্বিরা আছেন, মা-বোনেরা আছেন আপনারা আমাদের সহযোগিতা করবেন।

নাহিদ ইসলাম বলেন, ‘একটিমাত্র পরিবার, মুজিব পরিবার দেশে জমিদারতন্ত্র কায়েম করেছিল। এই জমিদারি প্রথা আমরা ভেঙেছি গণঅভ্যুত্থানে। নতুন করে যদি কোনও জমিদারি, চাঁদাবাজ, ফ্যাসিস্ট তৈরি হয় তার বিরুদ্ধেও আমাদের কথা বলতে হবে। তার বিরুদ্ধেও আমাদের লড়াই করতে হবে। আমাদের সনাতন ধর্মের ভাইবোনরা অনেক নির্যাতিত হয়েছেন। তাদের জমি দখল করা হয়েছে। আওয়ামী  লীগ বার বার বলেছে তারা অসাম্প্রদায়িক, কিন্তু আসলে তা নয়। তারা কখনও সনাতন ধর্মের মানুষের ওপর ইনসাফ করেনি। আমরা সম্প্রীতির ভিত্তিতে বাংলাদেশি নাগরিক হিসেবে সব সুবিধা পাবো। হাসিনা নিজে নেতাকর্মীদের ফেলে পালিয়ে গেছে ভারতে। যারা লুটপাট করে কোটি কোটি টাকা কামিয়েছে তারা আজ নাই। পালিয়েছে। এভাবে নেতাকর্মীদের ফেলে পালিয়ে গিয়ে তারা ঠিক করেনি।’

অনুষ্ঠানে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের কেন্দ্রীয় এবং স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

/এমএএ/
সম্পর্কিত
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের