পায়রা বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের উৎপাদন শুরু

সঞ্চিতা সীতু
২৬ আগস্ট ২০২০, ২২:০৬আপডেট : ২৬ আগস্ট ২০২০, ২৩:০২

পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট উৎপাদন শুরু করেছে। পরীক্ষামূলকভাবে কেন্দ্রটির ৬৬০ মেগাওয়াটের দ্বিতীয় ইউনিট বুধবার (২৬ আগস্ট) বিকেল ৩টা ৪৫ মিনিট থেকে উৎপাদন শুরু করে। রাত সাড়ে নয়টায় এ রিপোর্ট লেখার সময় কেন্দ্রটি ১০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করছিল।
এর আগে ১৪ মে কেন্দ্রটির প্রথম ইউনিটের বাণিজ্যিক উৎপাদন শুরুর ঘোষণা দেওয়া হয়। পরীক্ষামূলকভাবে পায়রা বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ বাণিজ্যিকভাবে জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। কয়লাচালিত আলট্রা সুপার ক্রিটিকাল থার্মাল পাওয়ারপ্ল্যান্টের মধ্যে এই কেন্দ্রটি প্রথম বাণিজ্যিকভাবে উৎপাদনে এলো।
প্রকল্প পরিচালক শাহ আব্দুল মাওলা বাংলা ট্রিবিউনকে বলেন, ৩টা ৪৫ মিনিটে আমাদের দ্বিতীয় ইউনিট চালু করা হয়েছে। এখন পরীক্ষামূলকভাবে কেন্দ্রটি চালানো হবে। এখন ১০০ মেগাওয়াট করে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। পরে আস্তে আস্তে বাড়িয়ে এই ইউনিট থেকে ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড (বাংলাদেশ) ও সিএমসি (চীন)-এর যৌথ উদ্যোগে গঠিত বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড (বিসিপিসিএল) পটুয়াখালীর পায়রায় ৬৬০ মেগাওয়াট করে দুটি ইউনিটে মোট এক হাজার ৩২০ মেগাওয়াট কয়লাচালিত তাপবিদ্যুৎকেন্দ্র বাস্তবায়ন করছে। পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র থেকে পটুয়াখালী সদর হয়ে গোপালগঞ্জ জেলার মকসুদপুর উপজেলায় নবনির্মিত ৪০০/২৩০ কেভি গ্রিড উপকেন্দ্রে যুক্ত হয়ে জাতীয় গ্রিডে বিদ্যুৎ আসবে।
তবে এখনও সঞ্চালন লাইন তৈরি না হওয়ায় কেন্দ্রটি পূর্ণাঙ্গ বিদ্যুৎ সরবরাহ করতে পারবে না। এখন দুটি ইউনিটকে অর্ধেক লোডে চালানো হবে। আগামী বছরের শেষ নাগাদ সঞ্চালন লাইন তৈরি হলে ঢাকায় এই বিদ্যুৎ আনা সম্ভব হবে বলে সূত্র জানিয়েছে।

/এমআর/এমওএফ/
সম্পর্কিত
পরিবেশবান্ধব প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিতের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
তেজগাঁও সাবস্টেশনে আগুন: মগবাজার-ইস্কাটনের বাসিন্দারা বিদ্যুৎ পাবেন কখন
অবশেষে জাপান গার্ডেন সিটির সব ভবনে বিদ্যুৎ সংযোগ মিলেছে
সর্বশেষ খবর
ভাতা তুলতে গিয়ে চোখ ছানাবড়া, ৮২ বছরের বৃদ্ধের অ্যাকাউন্টে ৭৫০ কোটি রুপি
ভাতা তুলতে গিয়ে চোখ ছানাবড়া, ৮২ বছরের বৃদ্ধের অ্যাকাউন্টে ৭৫০ কোটি রুপি
নতুন রফতানি বাজার খুঁজতে বিজিএমইএ-এইচএসবিসির যৌথ উদ্যোগ
নতুন রফতানি বাজার খুঁজতে বিজিএমইএ-এইচএসবিসির যৌথ উদ্যোগ
ইউক্রেনীয় প্রধানমন্ত্রীর পদত্যাগ, মন্ত্রিসভায় বড় রদবদলের ঘোষণা জেলেনস্কির
ইউক্রেনীয় প্রধানমন্ত্রীর পদত্যাগ, মন্ত্রিসভায় বড় রদবদলের ঘোষণা জেলেনস্কির
অভিনেত্রী তানজিন তিশাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ
অভিনেত্রী তানজিন তিশাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ
সর্বাধিক পঠিত
যাত্রীবেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর
যাত্রীবেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর
মাঝ নদী থেকে ফেরি ঘুরিয়ে ঘাটে আনলেন এমপি হান্নান মাসউদ
মাঝ নদী থেকে ফেরি ঘুরিয়ে ঘাটে আনলেন এমপি হান্নান মাসউদ
সুইজারল্যান্ডের বিপক্ষে রক্ষণ ভাঙতে দেরি কেন, উত্তর দিলেন আলভারেজ 
সুইজারল্যান্ডের বিপক্ষে রক্ষণ ভাঙতে দেরি কেন, উত্তর দিলেন আলভারেজ 
খামেনির জানাজায় সেই ‘রহস্যময়’ মুখোশধারী কে, জানা গেলো অবশেষে
খামেনির জানাজায় সেই ‘রহস্যময়’ মুখোশধারী কে, জানা গেলো অবশেষে
২৫ বছর পর ফেসবুকে খালার খোঁজ পেলাম, তাও মৃত্যুর পর, কষ্টের শেষ ছিল না তার
২৫ বছর পর ফেসবুকে খালার খোঁজ পেলাম, তাও মৃত্যুর পর, কষ্টের শেষ ছিল না তার