ধস ঠেকাতে মাঝপথেই চীনা পুঁজিবাজার বন্ধ

০৪ জানুয়ারি ২০১৬, ১৭:০০আপডেট : ০৪ জানুয়ারি ২০১৬, ১৯:০৯
image

হতাশ চীনের ক্ষুদ্র বিনিয়োগকারীরা নাটকীয় দরপতন ঘটায়, ধস ঠেকাতে প্রথমবারের মতো লেনদেন সময়সীমার মাঝপথেই পুঁজিবাজারের বন্ধ করে দিয়েছে চীন।
বিবিসি’র এক প্রতিবেদনে সোমবার বলা হয়, চীনের বেঞ্চমার্কে সাংহাই কম্পোজিট সূচকের পতন ঘটে ৬ দশমিক ৯০ শতাংশ। পাশাপাশি বৃহৎ কোম্পানিগুলোর শেয়ার সূচক বা ব্লু চিপস সূচক সিএসআই৩০০ হ্রাস পায় ৭ শতাংশ। আর সবচেয়ে বেশি ৮ শতাংশ কমেছে শেনজেন কম্পোজিট সূচক।
এদিকে দিনের লেনদেন পুরোপুরি বন্ধ ঘোষণায় আগেও ১৫ মিনিটের জন্য পুঁজিবাজার বন্ধ বা হল্টেড রেখেছিল কর্তৃপক্ষ। লেনদেন শুরু হওয়ার পর সূচকের ৫ শতাংশ দরপতন ঘটায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এতেও পতন অব্যাহত থাকায় সোমবারের মতো বাজার বন্ধ করতে বাধ্য হয় নিয়ন্ত্রক সংস্থা।

নতুন নিয়ম অনুসারে, সূচক আগের কার্যদিবসের তুলনায় ৭ শতাংশ কমলে কর্তৃপক্ষ লেনদেন বন্ধ করে দিতে পারবে।

এর আগে গত বছরের জুলাইতে বড় ধরনের ধসের মুখে পড়লে বাজারের পতন নিয়ন্ত্রণে নতুন নিয়মটি তৈরি করে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন।

ওই সময় একদিনেই সাংহাই স্টক এক্সচেঞ্জ কম্পোজিট সূচকের পতন ঘটেছিল প্রায় ৬ শতাংশ। টানা ৩ সপ্তাহের পতনে সূচক কমেছিল প্রায় ৩০ শতাংশ।

ছবি: গার্ডিয়ান।/এফএইচ/ 

সম্পর্কিত
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিদেশি বিনিয়োগ সংক্রান্ত নতুন বিধিমালা জারি চীনের
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি