৩০ সেপ্টেম্বরের মধ্যে ‘নগদের’ অনুমোদন নিতে হবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুন ২০২১, ২৩:১৮আপডেট : ২৯ জুন ২০২১, ২৩:১৮

ডাক বিভাগের মোবাইল ফোনে আর্থিক সেবা প্রতিষ্ঠান ‘নগদের’ অন্তর্বর্তীকালীন অনুমোদনের মেয়াদ  তিন মাস বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (২৯ জুন) বাংলাদেশ ব্যাংক থেকে ডাক বিভাগকে দেওয়া চিঠিতে এ কথা জানানো হয়। এর ফলে এই অনুমোদনের মেয়াদ আগামী ৩০ সেপ্টেম্বরে পর্যন্ত বাড়লো। এই সময়ের মধ্যে নগদকে বাংলাদেশ ব্যাংক থেকে চূড়ান্ত অনুমোদন নিতে হবে।

এর আগে ডাক বিভাগের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে নগদকে পরিচালনার জন্য সরকারের দিক থেকে প্রক্রিয়াগত কার্যক্রম চললেও এ ক্ষেত্রে আইন সংশোধনসহ প্রধানমন্ত্রীর অনুমোদনের মতো দীর্ঘমেয়াদি বিষয় জড়িত। সে কারণে ‘নগদ’-এর সেবা পরিচালনা সংক্রান্ত কেন্দ্রীয় ব্যাংকের অনাপত্তির মেয়াদ ছয় মাস বাড়াতে আবেদন করেছিল ডাক অধিদফতর।

এর আগে বাংলাদেশ ব্যাংক ‘নগদ’ পরিচালনার জন্য যে অন্তর্বর্তীকালীন অনুমোদন দেয়, তার মেয়াদ বুধবার (৩০ জুন) শেষ হবে।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
সব ব্যাংক ও এমএফএস অ্যাপে ‘বাংলা কিউআর’ দৃশ্যমান রাখার নির্দেশ
কার্ড থেকে বিকাশ-নগদ-রকেটে টাকা আনতে নতুন নিয়ম 
তিন মাসে নগদে ৩ হাজার কোটি টাকা সরকারি ভাতা বিতরণ  
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী