পুঁজিবাজার বন্ধ থাকবে ১ ও ৪ আগস্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুলাই ২০২১, ১৯:০৪আপডেট : ২৮ জুলাই ২০২১, ১৯:০৪

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে আগামী রবিবার (১ আগস্ট) ও বুধবার (৪ আগস্ট) ব্যাংকের কার্যক্রম বন্ধ থাকবে। ব্যাংকের সঙ্গে সমন্বয় রেখে আগামী সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (১ আগস্ট) এবং চতুর্থ কার্যদিবস বুধবার (৪ আগস্ট) পুঁজিবাজারে লেনদেন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।

বুধবার (২৮ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম।

তবে ২, ৩ ও ৫ আগস্ট পুঁজিবাজারের লেনদেন এক ঘণ্টা বাড়িয়ে দুপুর ২টা পর্যন্ত করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক সব ব্যাংকের লেনদেনের সময় বাড়িয়ে আড়াইটা পর্যন্ত করেছে।

উল্লেখ্য, বুধবার (২৮ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অব সাইট সুপারভিশনের দেওয়া নির্দেশনা অনুযায়ী, আগামী ১ ও ৪ আগস্ট ব্যাংক বন্ধ থাকবে। এছাড়া ২, ৩ ও ৫ আগস্ট সকাল ১০টা থেকে আড়াইটা পর্যন্ত ব্যাংকে লেনদেন হবে। লেনদেন-পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম শেষে করতে ৪টা পর্যন্ত ব্যাংক খোলা রাখা যাবে।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
বিএসইসিতে আসছেন দক্ষ ও অরাজনৈতিক চেয়ারম্যান-কমিশনার: অর্থমন্ত্রী
পুঁজিবাজারে মূলধন বৃদ্ধি ও ডিভিডেন্ড অ্যাকাউন্টে নতুন নির্দেশনা বিএসইসির
অবসায়নের চেয়ে ওপেনএন্ডে রূপান্তর বেশি লাভজনক: বিএসইসি
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম