খেলাপি ঋণ আদায়ে ‘মিট দ্য বরোয়ার’ সভা করবে বেসিক ব্যাংক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ সেপ্টেম্বর ২০২১, ১৭:৫৬আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২১, ১৭:৫৬

প্রতিটি শাখায় ‘মিট দ্য বরোয়ার’ সভা করে গ্রাহকদের সঙ্গে মতবিনিময় করা হবে— এমন সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন বেসিক ব্যাংক। এছাড়া ‘সময় মতো ঋণ পরিশোধ করি, সমৃদ্ধ দেশ গড়ি’, এই স্লোগান নিয়ে চলতি সেপ্টেম্বরে  মাসব্যাপী শ্রেণীকৃত ঋণ আদায়ের বিশেষ কর্মসূচি পালন করছে ব্যাংকটি। 

বুধবার ( ১ সেপ্টেম্বর) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. আনিসুর রহমান রাজধানীর মতিঝিলে ব্যাংকের প্রধান করপোরেট শাখায় এই কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত খেলাপি গ্রাহকরা নগদ জমা হিসেবে এক কোটি টাকার চেক ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও’র কা হস্তান্তর করেন এবং প্রায় ২০০ কোটি টাকার খেলাপি ঋণ নিয়মিত করার অঙ্গীকার করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মহাব্যবস্থাপক আহম্মদ হোসেন, মো. ইসমাইল, মো. মমিনুল হক উপস্থিত ছিলেন।

কর্মসূচি অনুযায়ী, ব্যাংকের সব শাখাকে সুনির্দিষ্ট এবং কার্যকর কর্মপরিকল্পনা গ্রহণের মাধ্যমে উল্লেখযোগ্য পরিমাণে শ্রেণীকৃত ও অবলোপনকৃত ঋণ আদায়ের নির্দেশনা দেওয়া হয়েছে। এসব সভায় ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক এবং সংশ্লিষ্ট শীর্ষ নির্বাহীরা উপস্থিত থেকে তাৎক্ষণিক সিন্ধান্ত ও পরামর্শ প্রদান করবেন।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী