দেশেই তৈরি হবে হুন্দাইয়ের গাড়ি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ সেপ্টেম্বর ২০২১, ২১:৪৩আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২১, ২১:৪৩

আগামী ২০২৪ সালের মধ্যে বাংলাদেশে হুন্দাইয়ের গাড়ি তৈরি হবে। এর ফলে দেশেই তুলনামূলক কমমূল্যে পাওয়া যাবে বিদেশি ব্র্যান্ডের গাড়ি। এ লক্ষ্যে হুন্দাই এবং ফেয়ার টেকনোলজি যৌথভাবে গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক পার্কে এ কারখানা স্থাপন করবে।

রবিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে ফেয়ার গ্রুপ আয়োজিত ফেয়ার টেকনোলজিস-হুন্দাই ‘থ্রি এস সেন্টার’-এর উদ্বোধনের সময় শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এ কথা বলেন। ফেয়ার গ্রুপের চেয়ারম্যান রুহুল আমল আল মাহবুবের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম।

শিল্পমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশীয় শিল্পের বিকাশের পাশাপাশি আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে বাংলাদেশে কাজ করার সুযোগ দিচ্ছেন। ফলে এখন থেকে দেশেই বিক্রয়, বিক্রয় পরবর্তী সেবা এবং খুচরা যন্ত্রাংশ কেনার সুবিধা পাবেন গাড়ি প্রস্তুত ও বিক্রয়কারী প্রতিষ্ঠানের গ্রাহকেরা।

এ সময় বাংলাদেশে দায়িত্বরত কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং-কিউন, ফেয়ার টেকনোলজি লিমিটেডের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মুতাসিম দয়ান এবং ফেয়ার গ্রুপের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) হামিদ আর চৌধুরী উপস্থিত ছিলেন।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী