বিমানবন্দরের স্ক্যানার সচল করার অনুরোধ বিজিএমইএ’র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ অক্টোবর ২০২১, ২০:১২আপডেট : ১০ অক্টোবর ২০২১, ২০:১২

বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি-বিজিএমইএ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অকেজো বিস্ফোরক শনাক্তকরণ ব্যবস্থা (ইডিএস) ঠিক করার জন্য অনতিবিলম্বে পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের কাছে অনুরোধ জানিয়েছে।

সংগঠনটি রফতানি কার্গোর স্ক্যানিং প্রক্রিয়া দ্রুত করতে স্ক্যানারের সংখ্যা বাড়ানোর জন্যও অনুরোধ জানায়।

বিজিএমইএ’র সভাপতি ফারুক হাসানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রবিবার (১০ অক্টোবর) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেনের সঙ্গে এক বৈঠকে এই অনুরোধ জানান।

বিজিএমইএ’র সহ-সভাপতি শহিদউল্লাহ আজিম, সহ-সভাপতি (অর্থ) খন্দকার রফিকুল ইসলাম, সহ-সভাপতি মো. নাসির উদ্দিন এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের  ব্যবস্থাপনা পরিচালক ড. আবু সালেহ মোস্তফা কামাল সভায় উপস্থিত ছিলেন।

বিজিএমইএ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমানবন্দরে দু’টি ইডিএস মেশিন সেবার বাইরে থাকার কারণে তৈরি পোশাক শিল্পের রফতানি ব্যাহত হচ্ছে। আবার, দু’টি নতুন ইডিএস মেশিন স্থাপন করা হলেও তা ইউরোপীয় ইউনিয়নের বৈধতা না পাওয়ার কারণে মেশিনগুলো চালু করা যাচ্ছে না।

যেহেতু কারিগরি ত্রুটির কারণে স্ক্যানিং প্রক্রিয়া প্রায়ই বাধাগ্রস্ত  হচ্ছে, তাই বিজিএমইএ নেতারা ইডিএস মেশিনগুলো সচল রাখার লক্ষ্যে সেগুলোর নিয়মিত রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। তারা কর্তৃপক্ষকে রফতানি কার্গোর যেখানে স্ক্যানিং করা হয়, সেখানে পর্যাপ্ত পরিমাণ জায়গার ব্যবস্থা করারও অনুরোধ জানান।

এছাড়া স্ক্যান করার পর রফতানি পণ্য বিমানে ওঠানোর পূর্ব মুহূর্তে সংরক্ষণের জন্য বিশাল পার্কিং লটের  ব্যবস্থা করার জন্যও অনুরোধ জানানো হয়, যাতে করে সুশৃঙ্খলভাবে পণ্য জাহাজিকরণ করা যায়। প্রতিনিধি দল বিমান থেকে তৈরি পোশাক শিল্পের পণ্য নামানোর পর যত তাড়াতাড়ি সম্ভব কেনোপির ভেতর পণ্য নিয়ে আসার ব্যবস্থা গ্রহণেরও অনুরোধ জানান।

বিজিএমইএ নেতারা কার্গো শেডে তৈরি পোশাক শিল্পের পণ্যগুলো সুশৃঙ্খল ও সারিবদ্ধভাবে রাখার ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান। তারা  বলেন, এতে করে পণ্য সহজেই খুঁজে পাওয়া যাবে এবং দ্রুততার সঙ্গে রিলিজ করা সম্ভব হবে।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
বিজিএমইএর ৯৯ শতাংশের বেশি কারখানায় বেতন-বোনাস পরিশোধ
পোশাক কারখানাসহ দেড় হাজার প্রতিষ্ঠানে বোনাস বকেয়া
বিজিএমইএ সদস্যদের জন্য সিঙ্গাপুরের হাসপাতালে মিলবে অগ্রাধিকার সেবা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে